Collector
Giriş Yap
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে শ্রমিক অসন্তোষ, ধর্মঘটের হুমকিতে বিশ্বকাপ | Collector
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে শ্রমিক অসন্তোষ, ধর্মঘটের হুমকিতে বিশ্বকাপ

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে শ্রমিক অসন্তোষ, ধর্মঘটের হুমকিতে বিশ্বকাপ

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে বড় ধরনের শ্রমিক সংকট তৈরি হয়েছিল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে। স্টেডিয়ামটির প্রায় দুই হাজার কর্মী ধর্মঘটের ডাক দেওয়ায় সেই মাঠে বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। ইউনিয়ন সংগঠন ইউনাইট হিয়ার লোকাল ১১-এর সদস্যরা অভিযোগ করেন, স্টেডিয়ামের খাদ্যসেবা পরিচালনাকারী প্রতিষ্ঠান লেজেন্ডস গ্লোবালের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা চুক্তি আলোচনা অচল হয়ে আছে। কর্মীরা মজুরি বৃদ্ধি, সাব-কন্ট্রাক্টিং নিয়ন্ত্রণ, স্বয়ংক্রিয় প্রযুক্তির কারণে চাকরি হারানোর বিরুদ্ধে সুরক্ষা এবং অভিবাসন সংক্রান্ত নিরাপত্তা নিশ্চয়তা দাবি করেন। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচে প্রায় ৭০ হাজার দর্শক উপস্থিত হওয়ার কথা থাকায় ধর্মঘট হলে টুর্নামেন্টের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়। বিশেষ করে ফিফার নিরাপত্তা যাচাই প্রক্রিয়ার কারণে ধর্মঘট করা কর্মীদের বিকল্প দ্রুত খুঁজে পাওয়া কঠিন হতো। তবে বিশ্বকাপের উদ্বোধনের ঠিক আগে শ্রমিক ইউনিয়ন ও কর্তৃপক্ষের মধ্যে একটি অস্থায়ী চুক্তি হয়েছে। চুক্তিতে উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি, শ্রমিক সুরক্ষা, সাব-কন্ট্রাক্টিং ও অটোমেশনের ওপর নিয়ন্ত্রণ এবং অভিবাসন সংক্রান্ত বিশেষ নিরাপত্তা বিধান অন্তর্ভুক্ত রয়েছে। ফলে আপাতত ধর্মঘটের আশঙ্কা কেটে গেছে এবং বিশ্বকাপ আয়োজন বড় ধরনের সংকট থেকে রক্ষা পেয়েছে। উল্লেখ্য, বিশ্বকাপ চলাকালে এই স্টেডিয়ামে আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচ ও একটি কোয়ার্টার-ফাইনাল। টিটি/আইএন

Go to News Site