Collector
এশিয়ান গেমস ক্রিকেটে জায়গা নিশ্চিত করল নেপালসহ চার দেশ | Collector
এশিয়ান গেমস ক্রিকেটে জায়গা নিশ্চিত করল নেপালসহ চার দেশ
Somoy TV

এশিয়ান গেমস ক্রিকেটে জায়গা নিশ্চিত করল নেপালসহ চার দেশ

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে বসবে এশিয়ান গেমসের আসর। গেমসের পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতার জন্য যোগ্যতা অর্জন করেছে নেপাল, মালয়েশিয়া, হংকং ও ওমান। সিঙ্গাপুরে অনুষ্ঠিত বাছাইপর্বে গ্রুপ ‘এ’-তে শীর্ষ দুই স্থানে শেষ করেছে নেপাল ও মালয়েশিয়া, আর গ্রুপ ‘বি’-তে সেরা দুটি দল হয়েছে হংকং ও ওমান।চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপাল বাছাই পর্বে তাদের অভিযান শুরু করে চীনের বিপক্ষে ২২১ রানের বিশাল জয় দিয়ে। সেই ম্যাচে তারা মাত্র ২ উইকেটে ৩১৩ রান তোলে। ওপেনার কুশল ভুর্তেল মাত্র ৪৩ বলে ১২৯ রান করেন। এর মাধ্যমে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে একাধিকবার ৩০০-এর বেশি রান করা প্রথম দল হয় নেপাল।পরের ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষেও দুর্দান্ত ব্যাটিং করে নেপাল। ভুর্তেলের আরেকটি সেঞ্চুরিতে তারা ৭ উইকেটে ২৭৫ রান তোলে এবং ম্যাচ জেতে ১৬৭ রানে।এই গ্রুপে থাকা কাতার টুর্নামেন্ট শুরুর আগেই নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ায় দুটি জয়ের সুবাদে নেপাল গ্রুপসেরা হিসেবে শেষ করে। আরও পড়ুন: বাংলাদেশের হয়ে দিলারার দ্রুততম ফিফটিঅন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে চীনকে হারিয়েই এশিয়ান গেমসে জায়গা নিশ্চিত করে মালয়েশিয়া।গ্রুপ ‘বি’-তে হংকং ও ওমান দু’দলই বাহরাইন ও সিঙ্গাপুরকে হারিয়ে অপরাজিত থাকে। ফলে তাদের শেষ লিগ ম্যাচটি কেবল সেমিফাইনালের প্রতিপক্ষ নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ ছিল। হংকং-ওমান ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে, আর পরাজিত দল খেলবে নেপালের বিপক্ষে। তবে এসব ম্যাচের ফলাফলের ওপর যোগ্যতা অর্জনের কোনো প্রভাব পড়বে না।এই চার দল যোগ দেবে এশিয়ার পূর্ণ সদস্য দেশ আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে। এছাড়া আয়োজক দেশ জাপান স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।আরও পড়ুন: জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, এইচপির কী হবে?গেমসে পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে ২৪ সেপ্টেম্বর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর।এর আগে গত সপ্তাহে নারীদের আট দলের ক্রিকেট ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে থাইল্যান্ড, মালয়েশিয়া ও চায়না। ২০তম এশিয়ান গেমসে নারীদের ক্রিকেট অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর।

Go to News Site