Collector
পুশইন চেষ্টা ব্যর্থ, তিন দিন পর ২৮ জনকে ফিরিয়ে নিল বিএসএফ | Collector
পুশইন চেষ্টা ব্যর্থ, তিন দিন পর ২৮ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
Somoy TV

পুশইন চেষ্টা ব্যর্থ, তিন দিন পর ২৮ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ী সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর তিন দিন শূন্যরেখায় অবস্থান করা ৬ শিশুসহ ২৮ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।শনিবার (৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম। তিনি জানান, বিজিবির প্রতিরোধে পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ওই ২৮ নারী, পুরুষ ও শিশু ভারতের অভ্যন্তরে শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ দূরে অবস্থান করছিল। বর্তমানে ভারতের অভ্যন্তরে সীমান্তের ১৫০ গজের মধ্যে তাদের অবস্থান এবং চলাচল পরিলক্ষিত হচ্ছে না। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে। তবে সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধি করে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান তিনি। এর আগে, গত বৃহস্পতিবার (৪ জুন) ভোররাতের দিকে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশুকে বাঙ্গাবাড়ী সীমান্তের ২০৩/৫-আর পিলারের কাছ দিয়ে পুশইনের চেষ্টা করে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা। আরও পড়ুন: পুশইন চেষ্টা ব্যর্থ: ২ দিন ধরে শূন্যরেখায় ২৮ নারী-পুরুষ-শিশু পরে স্থানীয়রা তাদের দেখতে পেয়ে বিজিবিকে জানালে তারা প্রতিরোধ গড়ে তোলে এবং ওই ২৮ জনকে সীমান্তের শূন্যরেখায় পাঠিয়ে দেয়। ঘটনার দিন কোম্পানি কমান্ডার ও ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে দুই দফায় পতাকা বৈঠক হলেও এর কোনো সুরাহা হয়নি। সে সময় বিএসএফ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের ফিরিয়ে নেয়ার আশ্বাস দিলেও পরে আর কোনো উত্তর দেয়নি।

Go to News Site