Somoy TV
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।পুলিশ জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে ঘুঘুর বাচ্চা পাড়তে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন কিশোর সাজ্জাদ। নামার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৪ বছরের ওই কিশোরের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের ফায়ার ফাইটার এজহারুল ইসলাম জানান, বেলা পৌনে ১১টার দিকে তারা খবর পান। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান বৈদ্যুতিক পোলে থাকা ঘুঘু পাখির বাসা থেকে পাখির বাচ্চা নামিয়ে আনার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারের সঙ্গে সাজ্জাদ ঝুলে আছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।আরও পড়ুন: রাজশাহীতে জমজমাট আমের হাট, দামে হতাশ ব্যবসায়ীরারাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ময়নাতদন্ত ও আইনি কার্যক্রম শেষে কিশোরের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে। সাজ্জাদ গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকার সাজুর ছেলে। রাজপাড়া থানা এলাকার গ্রেটার রোড এলাকায় বসবাস করতেন।
Go to News Site