Collector
Giriş Yap
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ | Collector
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিএনপি।শনিবার (৬ জুন) বিকেল ৩টায় রাজধানীর আরামবাগ হাইস্কুল প্রাঙ্গণে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের নির্দেশনায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য ও ০৯ নং ওয়ার্ড বিএনপি নেতা হাবিবুল্লাহ মাহবুবের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এ সময় হাবিবুল্লাহ মাহবুব শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের এক অবিস্মরণীয় প্রতীক। তার আদর্শ ও দেশপ্রেম আমাদের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অনুপ্রেরণা জোগায় এবং জনগণের পাশে থাকার শিক্ষা দেয়।’আরও পড়ুন: জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী: রাজধানীতে বিএনপির খাদ্য ও বস্ত্র বিতরণতিনি আরও বলেন, ‘জিয়াউর রহমানের আত্মত্যাগ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য আদর্শ হয়ে থাকবে। তার স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে ০৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শ বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Go to News Site