Collector
ঈদযাত্রায় দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতি | Collector
ঈদযাত্রায় দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতি
Somoy TV

ঈদযাত্রায় দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতি

ঈদুল আজহা ঘিরে যাতায়াতে ১৫ দিনে সারা দেশে সড়ক, রেল ও নৌপথে মোট ৪৪২টি দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এসব দুর্ঘটনায় ৪৩৮ জন প্রাণ হারিয়েছেন বলেও জানিয়েছে সংগঠনটি।রোববার (৭ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। আরও পড়ুন: পটুয়াখালীতে বাসের ধাক্কায় ইজিবাইকের যুবক নিহত সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, সড়ক, রেল ও নৌপথে মোট ৪৪২টি দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ১ হাজার ৩৪০ জন আহত হয়েছেন। আরও পড়ুন: কুমিল্লায় যাত্রীবাহী বাসচাপায় নিহত ৩ মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঈদুল আজহায় সারা দেশে ৩৯৪টি সড়ক দুর্ঘটনায় ৪০২ জন নিহত ও ১ হাজার ২৯৪ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ৩১টি দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। নৌপথে ১৭টি দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।

Go to News Site