Collector
দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি | Collector
দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি
Somoy TV

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি

গতকাল শনিবার পর্যন্ত পবিত্র হজব্রত পালন শেষে দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি।রোববার (৭ জুন) ৯টি ফ্লাইটে দেশে প্রত্যাবর্তন করবেন আরো ৩ হাজার ৬৪৬ জন। এর মাধ্যমে অর্ধেকেরও বেশি হাজি দেশে পৌঁছে যাবেন। বাকি হাজিরা পর্যায়ক্রমে ফ্লাইট সিডিউল অনুসারে দেশে ফিরবেন। আসছে ১ জুলাই হজের ফিরতি ফ্লাইট শেষ হবে। দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সাথে কথা বলেছেন অনেক হাজি। জানিয়েছেন তাদের হজের অনুভূতি ও অভিজ্ঞতার কথা। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সৌদি সরকারের সার্বিক হজ ব্যবস্থাপনার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন হাজিরা। সরকারি মাধ্যমে হজ পালনকারী হাজীরা সরকারি ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং মানুষকে সরকারি মাধ্যমে হজ পালনের পরামর্শ দিয়েছেন। গতকাল (শনিবার) পর্যন্ত মক্কা ও মদিনার বাংলাদেশ হজ মিশন মেডিকেল সেন্টার হতে স্বয়ংক্রিয় ব্যবস্থাপত্র দেয়া হয়েছে ৫৮,০৪৯ টি। এছাড়া, সৌদি আরবের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৯৮ জন। এবছর হজ পালনে এসে এ পর্যন্ত মারা গেছেন ৪৮ জন। বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২২ জন হজযাত্রী।

Go to News Site