Collector
আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট | Collector
আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট
Jagonews24

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট

রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী প্রতিটি পরিবারের জন্য এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে। রোববার (৭ জুন) আইনজীবী ইউনুস আলী আকন্দ এই রিট আবেদন দায়ের করেন। এই আইনজীবী জাগো নিউজকে বলেন, আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর বিষয়ে তদন্ত, বিচার ও প্রতিটি শিশুর অভিভাবককে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট দায়ের করা হয়েছে। রিটটি সোমবার (৮ জুন) শুনানি হতে পারে। আরও পড়ুনআদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার লাইসেন্স বাতিলের নোটিশকে ‘বেআইনি’ দাবি, ক্ষতিপূরণের আশ্বাস আদ-দ্বীনের গত ২৭ মে ভোরে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর উচ্চপর্যায়ের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদনে হাসপাতালের ব্যবস্থাপনা, পরিবেশগত অব্যবস্থাপনা এবং দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের গাফিলতির একাধিক দিক উঠে আসে। এফএইচ/ইএ

Go to News Site