Collector
মাত্র ৩৩ বছরেই মারা গেলেন জনপ্রিয় অভিনেতা | Collector
মাত্র ৩৩ বছরেই মারা গেলেন জনপ্রিয় অভিনেতা
Jagonews24

মাত্র ৩৩ বছরেই মারা গেলেন জনপ্রিয় অভিনেতা

জনপ্রিয়তার শীর্ষে থাকতেই মাত্র ৩৩ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেলেন চীনা অভিনেতা ও মডেল জিন জে। ৪ জুন হাংঝৌ শহরে নিজ বাসভবনে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে তারই এজেন্সি। অভিনেতার এজেন্সির বিবৃতিতে জানানো হয়েছে, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ প্রকাশ না করলেও বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও আকস্মিক। জিন জের প্রকৃত নাম ঝাং জিয়াওয়েই। ১৯৯৩ সালের ৩০ জানুয়ারি শানতুং প্রদেশের ওয়েইহাই শহরে জন্ম নেওয়া এই তরুণ তারকা ছিলেন মডেলিং ও অভিনয়ে সমানভাবে জনপ্রিয়। এজেন্সির বিবৃতিতে বলা হয়, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আমাদের চুক্তিবদ্ধ শিল্পী জিন জে ২০২৬ সালের ৪ জুন হাংঝৌয়ে তাঁর বাসভবনে মারা গেছেন।’ তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব ও আলোচনা ছড়িয়ে পড়লে সতর্কতা জারি করে এজেন্সি। তারা সবাইকে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়েছে। জিন জে বেইজিং ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজিতে পড়াশোনা শেষে মডেলিংয়ে ক্যারিয়ার শুরু করেন। পরে টেলিভিশন নাটক ও মাইক্রো ড্রামার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তরুণ এই অভিনেতার অকাল মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।   এলআইএ

Go to News Site