Somoy TV
কিংবদন্তি সংগীতশিল্পী ও সুরকার লাকী আখান্দের জন্মবার্ষিকী আজ ৭ জুন। ১৯৫৬ সালের এই দিনে পৃথিবীকে আলোকিত করেছিলেন তিনি। তার জন্মবার্ষিকীতে বিশেষ উপহার নিয়ে আসছে ব্যান্ড ‘দলছুট’।লাকীর বিখ্যাত গান ‘এই নীল মনিহার’ নতুনভাবে পরিবেশন করেছে দলটি। শনিবার রাতে খবরটি নিশ্চিত করেন ‘দলছুট’ প্রধান বাপ্পা মজুমদার।‘এই নীল মনিহার’-এর কথা লিখেছিলেন এস এম হেদায়েত। নিজের সুরে গানটি গেয়েছিলেন লাকী। ১৯৮৪ সালে নিজের নামে প্রথম একক অ্যালবাম প্রকাশ করেছিলেন তিনি। সে অ্যালবামেরই গান এটি। পরবর্তী সময়ে বিভিন্ন প্রজন্মের অনেক শিল্পী গানটি কাভার করেছেন। আরও পড়ুন: আজ পপ গুরুর প্রয়াণ দিবসলাকী আখান্দের জন্ম ঢাকায়। মাত্র পাঁচ বছর বয়সে বাবার কাছে সংগীতে হাতেখড়ি। সাত বছর বয়সেই শিশুশিল্পী হিসেবে বেতার ও টেলিভিশনে গান শুরু করেন। আর মাত্র ১৪ বছর বয়সে বিখ্যাত এইচএমভি পাকিস্তানের সুরকার হন তিনি। আরও পড়ুন: না ফেরার দেশে গণসংগীত শিল্পী কামরুদ্দিন আবসারছোট ভাই হ্যাপী আখান্দের অ্যালবামের সংগীত পরিচালনার মধ্য দিয়ে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে লাকীর। সেটা ১৯৭৫ সালের কথা। এর বছর পাঁচেক পর তিনি সৈয়দ সালাউদ্দিন জাকীর কালজয়ী ছবি ‘ঘুড্ডি’র সংগীত পরিচালনা করেন। এতে হ্যাপীর অ্যালবাম থেকে ‘আবার এলো যে সন্ধ্যা’ গানটি ব্যবহৃত হয় এবং বিপুল জনপ্রিয়তা লাভ করে। এখনো সে গান শ্রোতাদের মুখে মুখে ঘোরে।
Go to News Site