Collector
গ্যাস-সংকটে সার কারখানা চালু করা হচ্ছে না: সংসদে শিল্পমন্ত্রী | Collector
গ্যাস-সংকটে সার কারখানা চালু করা হচ্ছে না: সংসদে শিল্পমন্ত্রী
Jagonews24

গ্যাস-সংকটে সার কারখানা চালু করা হচ্ছে না: সংসদে শিল্পমন্ত্রী

গ্যাস-সংকটে সার কারখানা চালানো যাচ্ছে না বলে জাতীয় সংসদকে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (৭ জুন) সংসদ অধিবেশনে জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদারের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। ফরিদুল কবির তালুকদার যমুনা সার কারখানা পূর্ণ সক্ষমতায় চালুর বিষয়ে প্রশ্ন তোলেন। জবাবে শিল্পমন্ত্রী বলেন, কারখানাটি উৎপাদন সক্ষম রয়েছে, তবে গ্যাসের অভাবে চালানো যাচ্ছে না। গ্যাস প্রাপ্তি সাপেক্ষে এটি চালু করতে কোনো সমস্যা নেই। তিনি জানান, সার কারখানাগুলোর জন্য আলাদা গ্যাস নেটওয়ার্ক তৈরির সম্ভাবনাও সরকার বিবেচনা করছে। জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের আরেক প্রশ্নের জবাবে খন্দকার আবদুল মুক্তাদির জানান, বর্তমানে দেশে ১২টি রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা বন্ধ রয়েছে এবং ছয়টি রাষ্ট্রায়ত্ত চিনিকলে মাড়াই স্থগিত আছে। বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের উত্তরে শিল্পমন্ত্রী বলেন, চট্টগ্রাম জেলায় স্থাপিত বিসিকের পাঁচটি শিল্পনগরীতে বিগত ১৭ বছরে ৪৩টি শিল্পকারখানা বন্ধ হয়েছে। এমওএস/একিউএফ

Go to News Site