Collector
তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত, আগামী কয়েক ঘণ্টা ‘গুরুত্বপূর্ণ’ | Collector
তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত, আগামী কয়েক ঘণ্টা ‘গুরুত্বপূর্ণ’
Somoy TV

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত, আগামী কয়েক ঘণ্টা ‘গুরুত্বপূর্ণ’

তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দরে ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত’ কার্যক্রম স্থগিত করেছে ইরান কর্তৃপক্ষ।ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা। এদিকে ইসরাইলি সাংবাদিক গিডিয়ন লেভি বলেছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত কোন দিকে মোড় নেবে, তা অনেকাংশে নির্ভর করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অবস্থানের ওপর। আল জাজিরাকে তিনি বলেন, ইসরাইলকে থামানোর ব্যাপারে তিনি (ট্রাম্প) কতটা প্রতিশ্রুতিবদ্ধ, সেটাই এখন মূল প্রশ্ন। আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংকটপূর্ণ। লেভি আরও বলেন, বর্তমানে অঞ্চলটির সামনে দুটি সম্ভাবনা রয়েছে: একদিকে যুদ্ধবিরতিতে ফিরে যাওয়া, অন্যদিকে পূর্ণমাত্রার যুদ্ধে পুনরায় জড়িয়ে পড়া। আরও পড়ুন: ইসরাইলি বিমান ঘাঁটিতে ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা আইআরজিসির! লেভির ভাষ্য, প্রায় সবকিছুই ট্রাম্পের ওপর নির্ভর করছে। আমার মনে হয়, যদি ট্রাম্প দৃঢ় অবস্থান নেন এবং নির্দেশ অমান্য করলে পরিণতির বিষয়ে বেনিয়ামিন নেতানিয়াহুকে স্পষ্ট বার্তা দেন, তাহলে নেতানিয়াহুর পক্ষে ট্রাম্পকে না বলা কঠিন হবে। তার এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন অঞ্চলজুড়ে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং আন্তর্জাতিক মহল সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এর আগে, ইরান থেকে ইসরাইলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানায় ইসরাইলি সেনাবাহিনী। ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে বলেও জানানো হয়। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, রোববার (৭ জুন) বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে প্রাণঘাতী হামলার পর আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইসরাইলের দিকে সম্ভাব্য গোলাবর্ষণের আশঙ্কায় তারা ‘হাই অ্যালার্ট’ বা ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে। আরও পড়ুন: ‘হাই অ্যালার্ট’: ইসরাইলের দিকে ধেয়ে যাচ্ছে ইরানি মিসাইলের ঢেউ! ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত হওয়ার পর উত্তর ইসরাইলের হাইফা ও অন্যান্য এলাকায় সাইরেন বাজানো হয়েছে বলেও জানায় ইসরাইলি সেনাবাহিনী। এর মধ্যেই মার্কিন গণমাধ্যম জানিয়েছে, নেতানিয়াহুকে ফোন করে ইরানে পাল্টা হামলা না চালানোর জন্য অনুরোধ করবেন বলে জানিয়েছেন ট্রাম্প।

Go to News Site