Collector
ইসরাইলি বিমান ঘাঁটিতে ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা আইআরজিসির! | Collector
ইসরাইলি বিমান ঘাঁটিতে ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা আইআরজিসির!
Somoy TV

ইসরাইলি বিমান ঘাঁটিতে ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা আইআরজিসির!

উত্তর ইসরাইলের হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।আইআরজিসি এক বিবৃতিতে জানায়, দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণ উপশহরগুলোতে পরিচালিত ইসরাইলি হামলার ‘মূল কেন্দ্র’ ছিল এই বিমানঘাঁটি। সেই কারণেই এটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর আগে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব তারা গ্রহণ করেছিল এই শর্তে যে সেটি হবে ‘সব ফ্রন্টে কার্যকর একটি যুদ্ধবিরতি’। তবে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ। আইআরজিসি বলছে, লেবাননে নতুন করে হামলা চালানো হয়েছে এবং হরমুজ প্রণালী, ওমান সাগর ও ভারত মহাসাগরে ইরানের উপকূল ও জাহাজগুলোর ওপর বারবার আক্রমণ চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে। আরও পড়ুন: ‘হাই অ্যালার্ট’: ইসরাইলের দিকে ধেয়ে যাচ্ছে ইরানি মিসাইলের ঢেউ! তারা আরও জানায়, চলমান কূটনৈতিক আলোচনার মধ্যেও যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে নৌ অবরোধ বজায় রেখেছে এবং সাম্প্রতিক দিনগুলোতে একাধিক সামরিক হামলা পরিচালনা করেছে। বিবৃতিতে বলা হয়, ‘আজ (সোমবার, ৮ জুন) রাতের অভিযান ছিল একটি সতর্কবার্তা।’ একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি জানায়, ‘ভবিষ্যতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি হলে আমাদের জবাব আরও ব্যাপক হবে।’ তবে এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরাইল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Go to News Site