Collector
‘হাই অ্যালার্ট’: ইসরাইলের দিকে ধেয়ে যাচ্ছে ইরানি মিসাইলের ঢেউ! | Collector
‘হাই অ্যালার্ট’: ইসরাইলের দিকে ধেয়ে যাচ্ছে ইরানি মিসাইলের ঢেউ!
Somoy TV

‘হাই অ্যালার্ট’: ইসরাইলের দিকে ধেয়ে যাচ্ছে ইরানি মিসাইলের ঢেউ!

ইরান থেকে ইসরাইলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে বলেও জানানো হয়।সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী কিছুক্ষণ আগে বলেছে যে, রোববার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে প্রাণঘাতী হামলার পর আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইসরাইলের দিকে সম্ভাব্য গোলাবর্ষণের আশঙ্কায় তারা ‘হাই অ্যালার্ট’ বা ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত হওয়ার পর উত্তর ইসরাইলের হাইফা ও অন্যান্য এলাকায় সাইরেন বাজানো হয়েছে বলেও জানায় ইসরাইলি সেনাবাহিনী। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে মন্তব্য করেছেন। আরও পড়ুন: লেবাননে অব্যাহত ইসরাইলি হামলার জেরে সরাসরি সংঘাতের হুঁশিয়ারি ইরানের সামাজিক মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরান বারবার বলেছে যে, তারা যুদ্ধবিরতি লঙ্ঘন এবং লেবাননের বিরুদ্ধে আগ্রাসন বরদাস্ত করবে না। আজ (সোমবার, ৮ জুন) রাতে আগ্রাসনকারীরা তাদের জবাব পেয়েছে। মোহসেন রেজাই আরও বলেন, এই জবাব তাদের অপকর্ম বন্ধ করার একটি সতর্কবার্তা; যেকোনো নতুন পদক্ষেপের বিরুদ্ধে আরও কঠোর জবাব এবং আরও বড় মূল্য দিতে হবে। তার এই সতর্কবার্তার কিছুক্ষণ পরই ইসরাইলি সামরিক বাহিনী তাদের সবশেষ তথ্যে জানিয়েছে, ‘বিমান বাহিনী (ইসরাইলের) এ পর্যন্ত ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।’ তবে ইসরাইলের দিকে ছোড়া ‘অতিরিক্ত উৎক্ষেপণ’ (ক্ষেপণাস্ত্র) শনাক্ত করার কথাও জানানো হয়েছে। সূত্র: আল জাজিরা

Go to News Site