Collector
অবশেষে কাঙ্ক্ষিত গ্র্যান্ড স্ল্যাম জিতলেন জভেরেভ | Collector
অবশেষে কাঙ্ক্ষিত গ্র্যান্ড স্ল্যাম জিতলেন জভেরেভ
Jagonews24

অবশেষে কাঙ্ক্ষিত গ্র্যান্ড স্ল্যাম জিতলেন জভেরেভ

অবশেষে কাঙ্ক্ষিত সেই গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন আলেকজান্ডার জভেরেভ। এতদিন এটি তার নাগালের বাইরে থেকে যাচ্ছিল। নিজের স্নায়ুচাপ সামলে রোমাঞ্চকর ফাইনালে ফ্ল্যাভিও কোবোল্লিকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের পুরুষ এককের শিরোপা জয়ের স্বাদ পেলেন জার্মান তারকা ৪১ বারের প্রচেষ্টায়। রোববার প্যারিসে অনুষ্ঠিত ফাইনালে ২৯ বছর বয়সী জভেরেভ ১০ম বাছাইয়ে কোবোল্লিকে ৬-১, ৪-৬, ৬-৪, ৬-৭ (৫-৭), ৬-১ সেটে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতেন। এর আগে তিনবার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে হেরেছিলেন জভেরেভ। এবারও দ্বিতীয় বাছাই জভেরেভ ম্যাচের বিভিন্ন সময়ে স্নায়ুচাপে ভুগেছেন জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে খেলা প্রতিপক্ষের বিপক্ষে। তবে ম্যাচের শুরুটা ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রথম সেটে দুর্দান্ত আধিপত্য দেখিয়ে সহজেই জয় তুলে নেন জভেরেভ। কোবোল্লি দ্বিতীয় সেট জিতলেও জার্মান তারকা দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পান। চতুর্থ সেটে ম্যাচের নাটকীয়তা ওঠে চরমে। দুবার সার্ভিস ব্রেক খোয়ান জভেরেভ, বেশ কয়েকটি ডাবল ফল্ট করেন এবং ক্র্যাম্প এড়াতে বাধ্য হন ইলেকট্রোলাইট নিতে। কোবোল্লি ৫-৪ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরও চতুর্থ সেট শেষ করতে পারেননি। টাইব্রেকে নিজের প্রথম সেট পয়েন্টও নষ্ট করেন সহজ একটি ফোরহ্যান্ড ভলি বাইরে মেরে। তবু ঘুরে দাঁড়িয়ে ম্যাচকে নির্ধারণী পঞ্চম সেটে নিয়ে যান। মানসিক চাপের ছাপ একেবারেই স্পষ্ট ছিল শেষ সেটেও দুই খেলোয়াড়ের মধ্যে। ফাইনাল ম্যাচটি কখনও দারুণ উপভোগ্য, আবার কখনও স্নায়ুক্ষয়ী হয়ে ওঠে। তবে তুলনামূলক কম ভুল করে জভেরেভ ৩-০ ব্যবধানে ডাবল ব্রেকের লিড নেন এবং ২৪ বছর বয়সী কোবোল্লির শক্তি ফুরিয়ে আসার সুযোগ কাজে লাগিয়ে শেষ পর্যন্ত বহু প্রতীক্ষিত গ্র্যান্ড স্ল্যাম শিরোপা নিজের করে নেন। আইএন

Go to News Site