Somoy TV
সোমবার (৮ জুন) ইরান দাবি করেছে, দেশটির বিরুদ্ধে ইসরাইলের সাম্প্রতিক হামলাগুলো মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সঙ্গে ‘সম্পূর্ণ সমন্বিত’ করে করা হয়েছে।রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-র বরাত দিয়ে এক নতুন ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘জায়নবাদী (ইসরাইলের) শাসনের কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রের সরাসরি দায়বদ্ধতা স্পষ্ট, এবং উত্তেজনা বৃদ্ধির পরিণতিও যুক্তরাষ্ট্রের ওপরই বর্তাবে।’বাঘাই আরও অভিযোগ করেন, ‘ইরান বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) মহাপরিচালক (রাফায়েল গ্রোসি)-র দৃষ্টিভঙ্গি রাজনৈতিক ও দায়িত্বজ্ঞানহীন।’ আরও পড়ুন:দুটি ইসরাইলি বিমানঘাঁটিতে হামলা চালাল ইরান, পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে পাল্টা হামলা ইসরাইলের এর আগে দিনের শুরুতে, দক্ষিণ-পশ্চিম ইরানের একটি পেট্রোকেমিক্যাল সংস্থাকে লক্ষ্য করে চালানো এক ইসরাইলি বিমান হামলায় শিল্প কমপ্লেক্সটির আংশিক ক্ষতি হয়েছে বলে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন। তেহরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর ইসরাইলের বেশ কয়েকটি শহরে সাইরেন বেজে ওঠার মধ্যেই এই হামলাগুলো চালানো হয়। ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর বিমান হামলা চালানোর পর থেকে এই অঞ্চলটি উত্তপ্ত রয়েছে, যার ফলে ইরানও, ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের সম্পদ মোতায়েনকারী অন্যান্য আঞ্চলিক দেশগুলোর ওপর প্রতিশোধমূলক হামলা চালায়। আরও পড়ুন:ইসরাইলি বিমান ঘাঁটিতে ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা আইআরজিসির! ৮ এপ্রিল একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, কিন্তু এর বাস্তবায়ন নিয়ে বিরোধ এবং পরবর্তী আঞ্চলিক ঘটনাবলীর কারণে আলোচনা পরে থমকে যায়। সূত্র: আনাদোলু
Go to News Site