Collector
Giriş Yap
সকাল থেকে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ | Collector
সকাল থেকে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

সকাল থেকে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে নাটোরের কয়েকটি এলাকায় মঙ্গলবার (৯ ‍জুন) সকাল থেকে দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।সোমবার (৮ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২। এতে বলা হয়, নাটোর গ্রিডের বনপাড়া ৩৩ কেভি ফিডার, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্র এবং বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের সব ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। আরও পড়ুন: প্রিপেইড মিটার রিচার্জের পর ২২০ ডিজিটের টোকেন পেলে কী করবেন? এর ফলে বনপাড়া পৌরসভা, জোয়াড়ি ইউনিয়ন, মাঝগাঁও ইউনিয়ন, গোপালপুর ইউনিয়ন, চান্দাই ইউনিয়ন, দুয়াড়িয়া ইউনিয়নের আংশিক এলাকা এবং নগর ইউনিয়নে মঙ্গলবার সকাল ৬টা ৫০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। নাটোর গ্রিডে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিদ্যুৎ বন্ধের কারণে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২। তবে পরিস্থিতি বিবেচনায় কাজের সময় কিছুটা কম-বেশি হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Go to News Site