Collector
Giriş Yap
আজ কোথায় কী? (৯ জুন, ২০২৬) | Collector
আজ কোথায় কী? (৯ জুন, ২০২৬)

আজ কোথায় কী? (৯ জুন, ২০২৬)

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।মঙ্গলবার (৯ জুন) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। সংস্কৃতিমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘নজরুল বর্ষ উদযাপন’ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাও উপস্থিত থাকবেন। ক্রীড়া প্রতিমন্ত্রীর কর্মসূচি বিকেল ৫টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ডিপ্লোমেটিক ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর কর্মসূচি দুপুর ১২টায় সূত্রাপুর কমিউনিটি সেন্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বিবিএসের কর্মশালা দুপুর ১২টায় আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বাস্তবায়নাধীন ‘পর্যটন সম্পর্কিত পরিসংখ্যানের পরিধি ও প্রভাব নিরূপণের লক্ষ্যে ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট (টিএসএ) প্রস্তুত’ শীর্ষক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট অংশীজনদের অবহিতকরণ ও টিএসএ ২০২৬-২৭ প্রস্তুত করার লক্ষ্যে জরিপ প্রশ্নপত্র চূড়ান্ত করা সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার। প্রি-বাজেট কনসাল্টেশন সভা বিকেল ৩টায় বাংলামোটরে উন্নয়ন সমন্বয়ের খন্দকার ইব্রাহীম খালেদ কনফারেন্স হলে ‘আমাদের সংসদ’ প্রকল্পের আওতায় প্রি-বাজেট কনসাল্টেশন সভা অনুষ্ঠিত হবে। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিআইআইএসএসের গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর। তামাক ব্যবহার ও স্বাস্থ্যঝুঁকি বিষয়ক সেমিনার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘তরুণদের মধ্যে তামাক ব্যবহার ও অসংক্রামক রোগের ঝুঁকি: প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনার আয়োজন করা হয়েছে।

Go to News Site