Collector
Giriş Yap
২৭ বছর পর আসছে ‘আবার হঠাৎ বৃষ্টি’ | Collector
২৭ বছর পর আসছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

২৭ বছর পর আসছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

দীর্ঘ ২৭ বছর পর নতুন আঙ্গিকে বড় পর্দায় ফিরছে কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র রিমেক ‘আবার হঠাৎ বৃষ্টি’। নতুন প্রজন্মের কাছে নব্বই দশকের জনপ্রিয় কাহিনিটি পৌঁছে দিতে ‘আবার হঠাৎ বৃষ্টি’ শিরোনামে সিনেমাটির রিমেক নির্মাণ করেছেন পরিচালক কামরুজ্জামান।১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত এবং দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেয়া কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। বাসু চ্যাটার্জি পরিচালিত মূল ছবিতে অভিনয় করেন চিত্রনায়ক ফেরদৌস ও প্রিয়াঙ্কা ত্রিবেদী। এবার রিমেকে জনপ্রিয় চরিত্র দুটিতে অভিনয়ে দেখা যাবে তরুণ অভিনয়শিল্পী আরিয়ান সারোয়ার ও রাদিফা নারমিনকে। ১৯৯৮ সালের মূল ছবিটি বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র ও ভারতের গ্রামকো ফিল্মস যৌথভাবে প্রযোজনা করেছিল। তবে রিমেকে আশীর্বাদ চলচ্চিত্রের পাশাপাশি সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম। নতুন সিনেমাটি প্রসঙ্গে পরিচালক কামরুজ্জামান বলেন,এমন একটি ক্লাসিক সিনেমা রিমেক করা ছিল অনেক বড় চ্যালেঞ্জ। বর্তমান সময়ের প্রেক্ষাপট ও দর্শকদের রুচির কথা মাথায় রেখে অত্যন্ত যত্ন সহকারে কাজটি করা হয়েছে। মূল গল্পের নির্যাস বজায় রেখে আধুনিক নির্মাণশৈলীর মিশেলে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। আশা করছি, এটি দর্শকদের আবারও মুগ্ধ করবে। আরও পড়ুন: মুক্তি পাচ্ছে শাকিব-মিতুর ‘আগুন’ প্রধান চরিত্রে প্রথমবার অভিনয় করা প্রসঙ্গে আরিয়ান সারোয়ার বলেন,চরিত্রের গভীরে প্রবেশ করতে মূল ছবিটি অসংখ্যবার দেখেছি। ফেরদৌস আহমেদের অভিনয় শৈলী অনুসরণ না করে নিজস্ব ঢঙে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। অভিনেত্রী রাদিফা নারমিন বলেন,ক্যারিয়ারের শুরুতেই এমন একটি আইকনিক চরিত্রে কাজের সুযোগ পাওয়া অভিনয় জীবনের বড় এক অর্জন ও প্রাপ্তি বলে মনে করছি। আশা করছি, সিনেমাটি দর্শক হৃদয় জয় করবে। ‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত সিনেমায় প্রধান চরিত্রে আরিয়ান ও রাদিফা ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন একঝাঁক অভিজ্ঞ ও তরুণ শিল্পী। যাদের মধ্যে রয়েছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান, ঝুনা চৌধুরীর মত তারকারা। ‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমাটির শুটিং শেষ হওয়ার পর বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে সিনমোটি প্রেক্ষাগৃহে মুক্তির চূড়ান্ত অনুমতি লাভ করেছে। নব্বই দশকের কালজয়ী সিনেমার রিমেক আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার জোর প্রস্তুতি চলছে। আরও পড়ুন: কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচারের

Go to News Site