Collector
Giriş Yap
জর্ডান-বাহরাইনের মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির | Collector
জর্ডান-বাহরাইনের মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

জর্ডান-বাহরাইনের মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে, যেখানে মার্কিন বাহিনী অবস্থান করছিল।বুধবার ভোরে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, তারা দূরপাল্লার সলিড-ফুয়েল ক্ষেপণাস্ত্র দিয়ে আল আজরাক ঘাঁটিতে হমলা চালিয়েছে। জর্ডানে কোনো বিমান হামলার সাইরেন বাজার খবর পাওয়া যায়নি। আরও পড়ুন:লেবাননে আবারও ইসরাইলের হামলা, নিহত ৩ এদিকে, আল জাজিরা জানায়, আইআরজিসি এবং খাতাম আল-আনবিয়ার সদর দপ্তর উভয়ই নিশ্চিত করেছে যে কিছু মার্কিন ঘাঁটির বিরুদ্ধে হামলা চালানো হয়েছে; বিশেষ করে বাহরাইনে অবস্থিত পঞ্চম নৌবহরের ঘাঁটিটিতে হামলার কথা বলা হয়েছে। ওই ঘাঁটিতে কতগুলো ড্রোন হামলা চালানো হয়েছিল, কিংবা সেই হামলায় কোনো ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে কি না, সে সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য নেই। কিন্তু ওই বিবৃতিগুলো খুবই জোরালো। খাতাম আল-আনবিয়ার সদর দপ্তরের দেয়া এক বিবৃতিতে মূলত বলা হয় যে, নিজেদের হেলিকপ্টার ভূপাতিত করার অজুহাতে দেশের দক্ষিণাঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর আগ্রাসনের জবাবে, ইসলামী প্রজাতন্ত্রের সেনাবাহিনী এবং ইসলামী বিপ্লবী রক্ষীবাহিনীর পক্ষ থেকে একটি শক্তিশালী হামলা চালানো হয়েছে, যাতে ওই অঞ্চলের কয়েকটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়। এতে আরও বলা হয়েছে যে, অপরাধী মার্কিন সামরিক বাহিনীর জানা উচিত যে, যদি তারা ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে তাদের আগ্রাসনের পুনরাবৃত্তি করে, তবে এই অঞ্চলের বিভিন্ন নির্দিষ্ট লক্ষ্যবস্তুর বিরুদ্ধে আরও তীব্র ও ব্যাপক হামলা চালানো হবে। আরও পড়ুন:ইসরাইলি হামলায় দুই সেনা নিহত হয়েছেন: ইরানের গণমাধ্যম এছাড়াও আইআরজিসি জানিয়েছে যে, শত্রুর বিদ্বেষপূর্ণ পদক্ষেপের জবাবে মার্কিন পঞ্চম নৌবহরের বাহরাইন ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। সূত্র: আল জাজিরা, সিএনএন

Go to News Site