Somoy TV
বাজেটের পরই বেশিরভাগ সময়ই বাড়ে নিত্যপণ্যের দাম। যার প্রভাব পড়ে জনজীবনে। তাই শ্রমিক-ছাত্র থেকে খেটে খাওয়া সাধারণ মানুষ সবারই চোখ বাজেটে। তারা চান শুধু শান্তিতে বেঁচে থাকার নিশ্চয়তা। একইসঙ্গে, ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ুক এমন দাবি তাদের।জীবিকার টানে নরসিংদী থেকে সপ্তাহে কয়েকদিনের জন্য রাজধানীতে আসা মোহাম্মদ আলীর সঙ্গে কথা হয় সময় সংবাদের। তিন চাকার রিকশার প্যাডেলে চলে তার সংসার। জিডিপি-মূল্যস্ফীতি এসব তত্ত্ব বোঝেন না মোহাম্মদ আলী। তার কাছে বাজেট মানে বাজারের ফর্দের সঙ্গে মিলুক প্রতিদিনকার খরচের হিসাব।তার কথায়, জিনিসপত্রের দাম বেশি। ৪০০ টাকার কাজ করছি, ১০০ টাকা গাড়ি জমা। ৩০০ টাকা থাকে। এটা দিয়ে আমারই হয় না, আমার পরিবার কী খাবে।আয় ব্যয়ের সঙ্গে মাসের হিসাব মেলে না চাকরিজীবী ও ছোট ব্যবসায়ী পরিবারের। তাদের ওপর আছে ব্যক্তি আয়করের মতো প্রত্যক্ষ করের চাপও। যদিও ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তেমন বাড়ছে না করমুক্ত আয়সীমা। আরও পড়ুন: বাজেটে বিড়ির দাম নিয়ে যে বার্তা দিলেন অর্থমন্ত্রীকর জিনিসটা আজকের পরিস্থিতি অনুযায়ী কমানোর দরকার আছে বলে মন্তব্য করেন কেউ কেউ।এই পরিস্থিতিতে বাজারে গিয়ে চাপে পড়ছেন নির্দিষ্ট আয়ের মানুষ। তাই আসছে বাজেটে নিত্যপণ্যের দাম সাধ্যের মধ্যেই রাখা তাদের প্রধান দাবি।একজন বলেন, আয়ের সাথে ব্যয়ের হিসাব মেলে না। দ্রব্যমূলের যে ঊর্ধ্বগতি তাতে তো আমরা চলতে পারি না।শিক্ষাখাত যেনো উপেক্ষিত না থাকে এবারের বাজেটে, সে নিশ্চয়তা চান শিক্ষার্থীরা।একজন শিক্ষার্থী বলেন, সরকার ব্যয় করছে, পরিবার থেকেও টাকা পয়সা খরচ করছে। কিন্তু কোনো দক্ষতা অর্জন করা হচ্ছে না। সরকার সেদিকে নজর দিক। আরও পড়ুন: বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবরবরাদ্দ বাড়ুক স্বাস্থ্যখাতে- এমন প্রত্যাশা সাধারণ মানুষের। তারা চান হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার নিশ্চয়তা।একজন বলেন, স্বাস্থ্যখাতে বাজেট আছে কিন্তু সঠিক ওষুধ পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না। ট্রিপল নাইনে কল করলে অ্যাম্বুলেন্স আসে কিন্তু কত সময় পর আসে সেই আসাটা নিশ্চিত করা দরকার।দিন শেষে স্বস্তিতে ঘরে ফেরার নিশ্চয়তা চায় সাধারণ মানুষ। নাগরিক নিরাপত্তায় থাকুক পর্যাপ্ত বরাদ্দ।একজন বলেন, নিরাপত্তাহীনতায় আছি আমরা। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে শৃঙ্খলা বাড়ানো উচিৎ।জুলাই অভ্যুত্থানের পর যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল মানুষ, নতুন সরকারের বাজেটে তার প্রতিফলন থাকুক এমন প্রত্যাশা সবার। প্রসঙ্গত, ১১ জুন ঘোষণা করা হবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট।
Go to News Site