Collector
Giriş Yap
মালয়েশিয়ায় অবৈধভাবে বিদেশি কর্মী সরবরাহকারী সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান | Collector
মালয়েশিয়ায় অবৈধভাবে বিদেশি কর্মী সরবরাহকারী  সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান

মালয়েশিয়ায় অবৈধভাবে বিদেশি কর্মী সরবরাহকারী সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান

মালয়েশিয়ার জোহর রাজ্যে অস্থায়ী কাজের অনুমতিপত্র অপব্যবহার করে অবৈধভাবে বিদেশি কর্মী সরবরাহকারী দুটি বড় সিন্ডিকেটের আস্তানায় অভিযান চালিয়েছে দেশটির জোহর ইমিগ্রেশন বিভাগ।জোহর ইমিগ্রেশনের পরিচালক দাতুক মোহম্মদ রুসদি মোহম্মদ দারুস জানান, এই সিন্ডিকেটগুলো নিবন্ধিত ব্যবসার নামে বিদেশি কর্মীদের কোটা বরাদ্দ নিত। কিন্তু পরবর্তীতে তারা সেই নিয়ম লঙ্ঘন করে মধ্যস্বত্বভোগী হিসেবে অন্য নিয়োগকর্তাদের কাছে চড়া দামে এই কর্মী বিক্রি ও সরবরাহ করত যা সম্পূর্ণ অবৈধ। এই চক্রের বিরুদ্ধে প্রথম অভিযানটি চালানো হয় গত ৪ জুন, পান্দান ট্রেড সেন্টারে অবস্থিত একটি বিদেশি কর্মী ব্যবস্থাপনা সংস্থার অফিসে। সেখান থেকে মেয়াদোত্তীর্ণ ভিসায় অবস্থান করার কারণে ৩৩ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। আরও পড়ুন:মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন এ সময় অফিসটি থেকে বাংলাদেশ ও ভারতের মোট ৩৬টি পাসপোর্ট এবং নগদ ৫ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত জব্দ করা হয়, যা অবৈধ লেনদেনের অংশ বলে ধারণা করা হচ্ছে। এরপর গতকাল মঙ্গলবার দ্বিতীয় অভিযানটি চালানো হয় তামান সেতিয়া ট্রপিকা এবং তামান কেম্পাস উতামার দুটি অ্যাপার্টমেন্টে। সেখান থেকে দুই এজেন্টসহ চারজন অবৈধ বিদেশি কর্মীকে আটক করার পাশাপাশি ৪৮টি বাংলাদেশি পাসপোর্ট, ৪ হাজার ৩০০ রিঙ্গিত নগদ এবং সিন্ডিকেটের ব্যবহৃত দুটি গাড়ি জব্দ করে প্রশাসন। আরও পড়ুন:মালয়েশিয়ায় ১৮ বছরের কর্মজীবন শেষে দেশে ফিরছেন ইয়াকুব প্রাথমিক তদন্তে জানা গেছে, এই সিন্ডিকেটটি পুরো রাজ্যজুড়ে প্রায় ৫০০ বিদেশি কর্মী সরবরাহ করেছে এবং এই অবৈধ ব্যবসা থেকে প্রতি মাসে তাদের নিট মুনাফা হতো আনুমানিক ২ লাখ ২৫ হাজার রিঙ্গিত। বর্তমানে আটককৃতদের বিরুদ্ধে অভিবাসন ও পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় তদন্ত চলছে।

Go to News Site