Collector
Giriş Yap
ডেপুটি স্পিকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল চীন যাচ্ছেন আজ | Collector
ডেপুটি স্পিকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল চীন যাচ্ছেন আজ

ডেপুটি স্পিকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল চীন যাচ্ছেন আজ

চীনের ইউনান প্রদেশের কুনমিং-এর উদ্দেশে ডেপুটি স্পিকার ব‍্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বাধীন সংসদীয় দল আজ বুধবার (১০ জুন) যাত্রা করবে।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চাইনিজ ইস্টার্ন এয়ারলাইনসের দুপুর ২ টার ফ্লাইটে যাত্রা করবে দলটি।প্রতিনিধিদলের অন‍্য সদস‍্যরা হলেন: এনসিপির সদস‍্য সচিব আকতার হোসেন এমপি, বিএনপি দলীয় সংসদ সদস‍্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ‍্যামল ও সংরক্ষিত আসনের জেসমিন সুলতানা এমপি।চীনের ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে ডেপুটি স্পিকার ৭ম চায়না-সাউথ এশিয়ান কোঅপারেশন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ড্রিম প্রজেক্ট নিয়ে গরিবদের বঞ্চিত করেছেন আমলারা: ডেপুটি স্পিকারপ্রতিনিধিদলটি ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবারের এক্সপোজিশনের থিম কান্ট্রি বাংলাদেশ হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক বাণিজ্য প‍্যাভিলয়ন অংশ নিবে। বাংলাদেশের বাণিজ‍্যমন্ত্রী প্রধান অতিথি হিসেবে বাণিজ‍্য মেলা উদ্বোধন করবেন।এছাড়া দুই দিনব‍্যাপী কুনমিং এ ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন দলটি ইউনান প্রদেশের গভর্নর ও চীনা কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সাধারণ সম্পাদকের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠকে মিলিত হবেন।সফরের শেষ দিনে চাইনিজ গ্লোবাল টিভি নেটওয়ার্ক ও ইউনান ন‍্যাশনাল টিভির সঙ্গে দুটি বিশেষ সাক্ষাৎকারে অংশ নিবেন ডেপুটি স্পিকার। আগামী ১৩ জুন সংসদীয় দল ঢাকায় ফিরে আসবে।

Go to News Site