Somoy TV
বাংলাদেশের তরুণ গতিতারকা নাহিদ রানা এখন শুধু দেশের ক্রিকেটপ্রেমীদেরই নয়, মুগ্ধ করছেন প্রতিপক্ষ ক্রিকেটারদেরও। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের পর নাহিদকে নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স ক্যারি।ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাহিদের গতি ও আগ্রাসী বোলিং নিয়ে কথা বলতে গিয়ে ক্যারি হাস্যরসের সুরে বলেন, 'সে চাইলে অ্যাডিলেড স্ট্রাইকার্সে চলে আসতে পারে।'অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে চাপে ফেলার পেছনে বড় ভূমিকা ছিল নাহিদের। নিজের স্বাভাবিক গতির সঙ্গে ধারাবাহিক লাইন-লেংথ বজায় রেখে তিনি গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেন। বিশেষ করে ক্যারির উইকেটটি বাংলাদেশের জন্য বড় সাফল্য এনে দেয়। View this post on Instagram A post shared by cricket.com.au (@cricketcomau) আরও পড়ুন: ইংলিসের সঙ্গে ঘটনার ব্যাখ্যা দিলেন নাহিদম্যাচজুড়ে ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করে অস্ট্রেলিয়ার ব্যাটারদের অস্বস্তিতে ফেলেন ২৩ বছর বয়সি এই পেসার। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের সবচেয়ে ভয়ংকর পেস অস্ত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম বল করার রেকর্ডও তার দখলে।কেরির মন্তব্য শুধু প্রশংসাই নয়, নাহিদের প্রতি অস্ট্রেলিয়ান ক্রিকেট মহলের আগ্রহেরও ইঙ্গিত দেয়। অ্যাডিলেড স্ট্রাইকার্স হলো অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের দল। ফলে ক্যারির এমন মন্তব্যে ভবিষ্যতে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে নাহিদের চাহিদা আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।
Go to News Site
Bangla Tribune
Channeli Online
Prothom Alo
Bangla Tribune
Prothom Alo
Bangla Tribune
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV