Collector
Giriş Yap
আবারও পুশইনের চেষ্টায় সীমান্তে উত্তেজনা | Collector
আবারও পুশইনের চেষ্টায় সীমান্তে উত্তেজনা

আবারও পুশইনের চেষ্টায় সীমান্তে উত্তেজনা

জামালপুরের বকশীগঞ্জের রামরামপুর সীমান্তে একজনকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।বুধবার (১০ জুন) ভোর ৫টার দিকে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা পুশইনের চেষ্টা চালায় বলে জানা গেছে।বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বিষয়টি টের পেয়ে জামালপুর-৩৫ বিজিবির সদস্যরা ও স্থানীয় এলাকাবাসী প্রতিরোধ করে। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে নো ম্যানস ল্যান্ড অবস্থান নেয় ৬০ বছর বয়সি ওই ব্যক্তি।আরও পড়ুন: ওপারে পুশইনের তোড়জোড়, বেনাপোলে দেড় গুণ বিজিবি মোতায়েনএ নিয়ে সীমান্তে উত্তেজনা দেখা দিলে সকাল সাড়ে ১০টায় জামালপুর-৩৫ বিজিবির সহকারী পরিচালক ও ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের একজন পরিদর্শকের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু বৈঠকে বিএসএফ ওই ব্যক্তিকে ফেরত না নিয়ে নো ম্যান্স ল্যান্ডে রেখেই চলে যায়। বৈঠক সফল না হওয়ায় নতুন করে উত্তেজনা দেখা দেয় সীমান্তে।বিএসএফ বার বার ওই ব্যক্তিকে ঠেলে দেয়ার চেষ্টা করলেও প্রতিরোধের মুখে ফিরে যাচ্ছেন ওই ব্যক্তি।আরও পড়ুন: এক রাতেই ৮ স্থানে পুশইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি ও স্থানীয়রাসকালে এক ব্যক্তিকে ভারত থেকে শূন্য রেখায় ঠেলে পাঠায় বিএসএফ। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আমরা বাংলাদেশে অবস্থান নিয়েছি বলে জানান জামালপুর বিজিবি-৩৫ অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান।তিনি বলেন, ‘একজনকে পুশইনের চেষ্টা করেছিল। আমরা তাকে ফেরত পাঠিয়েছি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’এর আগে গত ৯ জুন জামালপুর ও কুড়িগ্রাম সীমান্ত এলাকায় এক রাতে আটটি আলাদা স্থানে বিএসএফ পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা। ট্রাকে করে শতাধিক মানুষকে বাংলাদেশে পুশইনের এই চেষ্টা চালানো হয়। রাত ১২টা থেকে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর আওতাধীন কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর এবং জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা এলাকায় এসব ঘটনা ঘটে।বিজিবি সূত্রে জানা যায়, রাত ১২টা থেকে দাঁতভাঙা বিওপির ১০৫৪ নম্বর সীমান্ত পিলার এলাকা, মুল্লারচর সীমান্ত পিলার ১০৬২-এর পাশে কুচুনিমারা এলাকা, ইজলামারি বিওপির ১০৬৭ নম্বর পিলারের বিপরীতে মানকারচর এলাকা, খেয়ারচর বিওপির ১০৬৯ নম্বর পিলারের বিপরীতে সদরটিলা এলাকা, পাথরেরচর বিওপির ১০৭৫ নম্বর পিলারের বিপরীতে লুকায়েরচর এলাকা, বাঘারচর বিওপির ১০৭৩ নম্বর পিলারের বিপরীতে বালুরঘাট এলাকা, ঝাউডাঙা বিওপির ১০৭৮ নম্বর পিলারের বিপরীতে দর্গাপাড়া এলাকা এবং সাতানীপাড়া বিওপির ১০৮৭ নম্বর পিলারের বিপরীতে বিলডুবা এলাকায় শতাধিক মানুষকে পুশইনের চেষ্টা করে বিএসএফ।

Go to News Site