Somoy TV
২০২৬ ফিফা বিশ্বকাপে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে থাকা সোমালিয়ার রেফারি ওমর আবদুলকাদির আরতান শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন। বৈধ মার্কিন ভিসা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় তার বিশ্বকাপে ম্যাচ পরিচালনার স্বপ্ন ভেঙে যায়।মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছে মায়ামি বিমানবন্দরে তাকে থামিয়ে দেয় কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)। পরে অতিরিক্ত যাচাই-বাছাই শেষে নিরাপত্তা ও ভেটিং সংক্রান্ত উদ্বেগের কথা জানিয়ে তাকে অযোগ্য ঘোষণা করা হয় এবং ফেরত পাঠানো হয়।ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা শুরু হলে হোয়াইট হাউস অবস্থান স্পষ্ট করে জানায়, বিশ্বকাপের কর্মকর্তা, খেলোয়াড় বা স্টাফ—কারও ক্ষেত্রেই জাতীয় নিরাপত্তা যাচাইয়ের নিয়মে কোনো ছাড় দেয়া হবে না।আরও পড়ুন: বৈধ নথি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ঢুকতে পারলেন না আফ্রিকার সেরা রেফারিফিফার নিয়ম অনুযায়ী, সব রেফারিকে যুক্তরাষ্ট্রে নির্ধারিত কেন্দ্রীয় প্রশিক্ষণ শিবিরে অবস্থান করতে হয়। ফলে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা পাওয়ায় তিনি কানাডা বা মেক্সিকোতে ম্যাচ পরিচালনার সুযোগও হারান।৩৪ বছর বয়সি আরতান সম্প্রতি আফ্রিকার বর্ষসেরা রেফারি নির্বাচিত হয়েছিলেন। আফ্রিকা কাপ অব নেশন্স ও চ্যাম্পিয়ন্স লিগসহ বড় আসরে দায়িত্ব পালন করে তিনি আন্তর্জাতিকভাবে পরিচিতি পান।
Go to News Site
Bangladesh Journal
Boishakhi News24
Jagonews24
Boishakhi News24
Daily Ittefaq
Jagonews24
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV