Collector
Giriş Yap
বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় ওয়ানডে, সিরিজে এগিয়ে বাংলাদেশ | Collector
বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় ওয়ানডে, সিরিজে এগিয়ে বাংলাদেশ

বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় ওয়ানডে, সিরিজে এগিয়ে বাংলাদেশ

টানা বৃষ্টির কারণে বাংলাদেশ ইমার্জিং (এইচপি) ও জিম্বাবুয়ে ‘এ’ দলের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। বুধবার (১০ জুন) বগুড়ায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একটি বলও মাঠে গড়ায়নি।সকাল ৯টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। তবে ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় টসও করা সম্ভব হয়নি। দীর্ঘ সময় অপেক্ষার পর দুপুর সোয়া ১টার দিকে ম্যাচ কর্মকর্তারা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।ফলে সিরিজের দ্বিতীয় ম্যাচ থেকে কোনো ফল আসেনি। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। প্রথম ম্যাচে জয়ের সুবাদে শেষ ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকরা। আর হারলেও সিরিজ হাতছাড়া হবে না; সেক্ষেত্রে ১-১ সমতায় শেষ হবে সিরিজ।আরও পড়ুন: র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন নাহিদ রানাপ্রথম ওয়ানডেতে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন জাকির হাসান। তিনি ৯৭ বলে ১১৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে ছিল ৯টি চার ও ৫টি ছক্কা। এছাড়া ইফতেখার হোসেন ইফতি করেন ৭০ রান। শেষদিকে সামিউন বসির রাতুল মাত্র ১৮ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে দলের সংগ্রহ বড় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।জয়ের লক্ষ্যে নেমে জিম্বাবুয়ের হয়ে ওয়েসলি মাধেভেরে সেঞ্চুরি করলেও দলকে হার এড়াতে পারেননি। ৯৩ বলে ১১৬ রান করে লড়াই চালিয়ে যান তিনি। বাংলাদেশের হয়ে রাতুল ও রোহান দৌলা বর্ষণ তিনটি করে উইকেট নিয়ে জয়ের পথ সহজ করেন। শেষ পর্যন্ত ৮৫ রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

Go to News Site