Collector
Giriş Yap
সালমান শাহর মৃত্যুর একদিন আগে কী ঘটেছিল? | Collector
সালমান শাহর মৃত্যুর একদিন আগে কী ঘটেছিল?

সালমান শাহর মৃত্যুর একদিন আগে কী ঘটেছিল?

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যুর প্রায় তিন দশক পর নতুন মোড় নিলো ঘটনাটি। আদালতের নির্দেশে অপমৃত্যু মামলাটি গত বছর হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়।অমর নায়কের মৃত্যুর পর আজও তাকে ভুলতে পারেননি ভক্তরা। সেই সাথে তার স্মৃতি নিয়ে বেঁচে আছেন প্রিয়জনেরা। যাদের সঙ্গে কাজ করেছেন সেইসব নির্মাতারাও সালমানের জীবন্ত স্মৃতি বুকে নিয়ে স্মৃতিকাতর হন।সালমানের মৃত্যু নিয়ে গত বছর সংবাদ মাধ্যমে কথা বলেন নির্মাতা রেজা হাসমত। তিনি তখন জানান সালমান শাহর মৃত্যুর আগের দিনের কথা।রেজা হাসমতের সিনেমা ‘প্রেম পিয়াসী’। এতে অভিনয় করেছিলেন সালমান শাহ ও শাবনূর। অন্যান্য চরিত্রে অভিনয় করেছিলেন আনোয়ারা, রাজীব, মিশা সওদাগর প্রমুখ। আরও পড়ুন: শাবনূরকে নিয়ে আবেগঘন পোস্ট পূর্ণিমারএই সিনেমার ডাবিংয়ের কাজ করতে সালমান শাহ শুটিং সেটে এসেছিলেন তার মৃত্যুর একদিন আগে। রাত ১০টার দিকে সালমান শাহ তার বাবা এবং স্ত্রী সামিরাকে নিয়ে সেখানে যান। ওইদিনের আচরণ সম্পর্কে নির্মাতা জানান, ‘একজন মানুষ যদি জানেন আগামীকাল আমার শেষ দিন তাহলে সে কীভাবে এতো স্বাভাবিক থাকতে পারে। সালমান সেদিনও সেটে এসে হাসি ঠাট্টায় মেতে ছিল আমাদের সঙ্গে।’ নির্মাতা আরও জানান, ‘সালমানের বাসায় আমার দাওয়াত ছিল পরের দিন। সকালে উঠে আমি রেডি হয়েছি, তখনই ফোন এলো সালমান শাহ অ্যাক্সিডেন্ট করেছে। আমি ভেবেছিলাম গাড়ি অ্যাক্সিডেন্ট। কিন্তু না, পরে জানলাম সে আর পৃথিবীতে নেই।’ আরও পড়ুন: মস্তিষ্কের টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, জানা গেল বর্তমান অবস্থাএবার সালমান শাহর মৃত্যুর কারণ উদঘাটনের জন্য তার লাশ কবর থেকে উত্তোলনের আদেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। লাশ উত্তোলনপূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতি দিয়েছেন আদালত।মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে এ আদেশ দেন। এর আগে গত ২০ মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ এ আবেদন করেন।

Go to News Site