Somoy TV
বিশ্বকাপ নিয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিংয়ের সিমুলেশনের ফলাফল সত্যি হলে আর্জেন্টিনা ফুটবল দল ও এর সমর্থকদের জন্য সুখবরই অপেক্ষা করছে। তাহলে টানা দ্বিতীয় বিশ্বকাপ ঘরে তুলবে লিওনেল মেসি বাহিন!ইউনিভার্সিটিটির অর্থনীতির অধ্যাপক জেমস রিড একটি সিমুলেশন মডেল ব্যবহার করে দেখতে পেয়েছেন, ২০২৬ বিশ্বকাপ জয়ের দৌড়ে আর্জেন্টিনা সবচেয়ে এগিয়ে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ফ্রান্স ও স্পেনের মধ্যে ব্যবধান প্রায় নেই বললেই চলে। তাদের ঠিক পেছনেই রয়েছে ব্রাজিল ও ইংল্যান্ড।রিড ৪৮ দলের এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ ১০ হাজার বার সিমুলেট করে প্রতিটি দেশের জয়ের সম্ভাবনা নির্ণয় করেন। এই মডেলটি ২০২৩ সালের জানুয়ারি থেকে খেলা সব আন্তর্জাতিক ম্যাচের তথ্য ব্যবহার করে প্রতিটি দেশের আক্রমণ ও রক্ষণভাগের শক্তি মূল্যায়ন করেছে। এই সময়ে কিছু দেশ মাত্র ৩৬টি ম্যাচ খেলেছে, আবার কিছু দেশ খেলেছে ১০০টি পর্যন্ত।মডেলটি এই অসমতা বিবেচনায় নিয়েছে এবং নিরপেক্ষ ভেন্যু ছাড়া অন্য মাঠে খেলা ম্যাচগুলোর জন্য স্বাগতিক দলের সুবিধাও যুক্ত করেছে। এরপর উভয় দলের সম্ভাব্য গোল হিসাব করে একটি পরিসংখ্যানগত বণ্টন ব্যবহার করে ম্যাচের ফল নির্ধারণ করা হয়েছে।আরও পড়ুন: বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারাসিমুলেশন মডেল নিয়ে রিড বলেন, ‘এই মডেলটি শুধু সাধারণ র্যাঙ্কিংয়ের বাইরে গিয়ে প্রতিটি দলের আক্রমণ ও রক্ষণের শক্তি আলাদাভাবে মূল্যায়ন করে, ফলে অনেক বেশি সমৃদ্ধ ও বাস্তবসম্মত চিত্র পাওয়া যায়।’সিমুলেশনের ফলাফল নিয়ে তার বক্তব্য, ‘আর্জেন্টিনা শীর্ষে এসেছে, তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো শীর্ষস্থানগুলোর মধ্যে প্রতিযোগিতা কতটা ঘনিষ্ঠ। তিনি আরও বলেন, ‘ফ্রান্স ও স্পেনকে মডেল প্রায় আলাদা করতেই পারেনি, আর ইংল্যান্ডও তাদের খুব বেশি পিছিয়ে নেই।’রিডের ভাষায়, ‘আরেকটি বিষয় স্পষ্টভাবে চোখে পড়ে, তা হলো বিভিন্ন দলের মধ্যে পার্থক্য। জার্মানির রক্ষণভাগের পরিসংখ্যান আগের চক্রগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে দুর্বল, অন্যদিকে পর্তুগালের আক্রমণভাগ পুরো টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী।’সূত্র: বিবিসি
Go to News Site