Collector
Giriş Yap
মাথাপিছু আয় ৩ হাজার ডলার ছাড়াল | Collector
মাথাপিছু আয় ৩ হাজার ডলার ছাড়াল

মাথাপিছু আয় ৩ হাজার ডলার ছাড়াল

বিদায়ী অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে প্রথমবারের মতো তিন হাজার ডলার ছাড়িয়েছে।বুধবার (১০ জুন) ২০২৫-২৬ অর্থবছরের মাথাপিছু আয় ও জিডিপিসহ অন্যান্য সূচকের সাময়িক হিসাব প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এতে দেখা যায়, চলতি অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ৩ হাজার ২০ ডলার হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) ৩ লাখ ৬৮ হাজার ৪২০ টাকা। একইসঙ্গে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হারও খানিকটা বেড়েছে। জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ, যা আগের অর্থবছরের তুলনায় ৩ দশমিক ৪৯ শতাংশ বেশি।আরো পড়ুন: ইসলামী ব্যাংকের বিষয়টি এখন রাজনৈতিক: গভর্নর এর আগে, গত ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাবে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৮২০ ডলার। আর জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৩ দশমিক ৯৭ শতাংশ। তবে চুড়ান্ত হিসাবে মাথাপিছু আয় ৫১ ডলার কমে দাঁড়ায় ২ হাজার ৭৬৯ ডলার। আর জিডিপি প্রবৃদ্ধি দশমিক ৪৮ শতাংশ পয়েন্ট কমে ৩ দশমিক ৪৯ শতাংশে নেমে আসে।

Go to News Site