Somoy TV
জাতীয় সংসদে শ্বশুরবাড়ি নাটোরে গ্যাস দেয়ার ক্ষেত্রে অগ্রাধিকারের কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এই কথা শুনে জ্বালানিমন্ত্রীকে নোয়াখালীতে আরেকটি বিয়ে করার প্রস্তাব দিয়েছেন সরকার দলীয় সংসদ সদস্য এম মাহবুব উদ্দিন খোকন। যা নিয়ে সংসদে হাস্যরসের সৃষ্টি হয়।বুধবার (১০ জুন) জাতীয় সংসদে নাটোর জেলার শিল্পকারখানা ও আবাসিক খাতে গ্যাস–সংযোগের বিষয়টি উত্থাপন করেন এম রুহুল কুদ্দুস তালুকদার। তিনি বলেন, ‘নাটোর একটি গুরুত্বপূর্ণ জেলা শহর। সেখানে বিভিন্ন সরকারি-বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। কিন্তু গ্যাস–সংযোগ না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে। নাটোর হয়ে রাজশাহীতে গ্যাস যায়। কিন্তু নাটোরের মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত। তারা জানতে চায়— কবে নাগাদ গ্যাস সংযোগ পাবে।’ জবাবে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘আমরা যারা রাজনীতি করি, আমাদের সবার শ্বশুরবাড়ি আছে। সিলেটে গেলে আমাকে বলে সিলেটের দামান, আর নাটোরে গেলে বলে নাটোরের জামাই। নাটোর আমার শ্বশুরবাড়ি। এখানে তো গ্যাস দিতেই হবে। আমরা কূপ খনন শুরু করেছি। আশা করি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে নাটোরে গ্যাস যাবে।’ আরও পড়ুন: বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই আলোচনার এক পর্যায়ে নোয়াখালী-৪ আসনের সদস্য এম মাহবুব উদ্দিন খোকন মজা করে বলেন, ‘মন্ত্রী বলেছেন নাটোরে শ্বশুরবাড়ি বলে অগ্রাধিকার দেবেন। তাহলে উনি যেন নোয়াখালীতেও একটা বিয়ে করেন, আমরাও গ্যাস চাই।’ এতে সংসদকক্ষে হাসির রোল পড়ে যায়। জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, ‘শরিয়াহ আইন অনুযায়ী এখনো তিনটা বাকি আছে। তবে আমার আর বিয়ে করার শখ নাই।’
Go to News Site
Bangla Tribune
Prothom Alo
Channeli Online
Prothom Alo
Prothom Alo
Boishakhi News24
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV