Collector
Giriş Yap
৭ লিটার দুধে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক | Collector
৭ লিটার দুধে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

৭ লিটার দুধে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

রাঙ্গামাটিতে ফুটবল উন্মাদনার এক অভিনব চিত্র দেখা গেছে। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের প্রতি সমর্থন ত্যাগ করে ৭ লিটার দুধে গোসল করার মাধ্যমে নিজেকে আর্জেন্টিনার সমর্থক হিসেবে ঘোষণা করেছেন এক যুবক।বুধবার (১০ জুন) বিকেলে রাঙ্গামাটি শহরের কাঁঠালতলী এলাকায় স্থানীয় আর্জেন্টিনা সমর্থকদের উপস্থিতিতে এই ‘দলবদল’ সম্পন্ন হয়। এ সময় সাবেক ব্রাজিল সমর্থক রাকিব হোসেন তামিমকে ৭ লিটার দুধ দিয়ে গোসল করিয়ে আর্জেন্টিনা শিবিরে বরণ করে নেয়া হয়। আর্জেন্টিনায় যোগ দেয়া রাকিব হোসেন তামিম জানান, তিনি স্বেচ্ছায় আর্জেন্টিনার সমর্থক হিসেবে নিজেকে ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘আমি আগে না বুঝে কাপের সংখ্যা দেখে ব্রাজিলকে সমর্থন করতাম। যার কারণে আমাকে অনেক ট্রল সহ্য করতে হয়েছে। এখন বুঝতে পারছি, ব্রাজিল নয় বরং আর্জেন্টিনাই সেরা দল।’ আর্জেন্টিনা সমর্থক ইমরান হোসেন অপু বলেন, ‘আমাদের ছোট ভাই তামিম গত কয়েকদিন ধরে আর্জেন্টিনা দলে যোগ দিতে চাচ্ছিল। আজ আমরা তাকে ৭ লিটার গরুর দুধ দিয়ে গোসল করিয়ে দলে ভিড়ালাম।’ আরও পড়ুন: দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে সৌদিকে সাপোর্ট করলেন মিন্টু মিয়া ৭ লিটার দুধ ব্যবহারের বিশেষ কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘বেচারা যেদিন থেকে ব্রাজিল সমর্থন করা শুরু করেছে, সেদিন থেকেই তাকে ‘সেভেন আপ’, ‘সেভেন আপ’ শুনতে হয়েছে। আজ থেকে তার জীবন থেকে চিরতরে সেভেন আপ শব্দটি মুছে ফেলতেই ৭ লিটার দুধ দিয়ে গোসল করালাম।’ আর্জেন্টিনার অপর সমর্থক পাভেল সরদার অন্যান্য ব্রাজিল সমর্থকদেরও তাদের দলে আসার আমন্ত্রণ জানান। তিনি বলেন, ‘ব্রাজিল সমর্থকদের আমি আহ্বান জানাচ্ছি, এখনো সময় আছে। বিশ্বকাপ জিততে চাইলে আমাদের দলে যোগ দিন। আমরা আপনাদের এভাবেই বরণ করে নেব।’ তিনি আরও যোগ করেন, ‘আমাদের দল এবারও দারুণ ছন্দে আছে। এবারই আমাদের ফোরস্টার (চতুর্থ শিরোপা) পূর্ণ হবে। তাই হতাশ হওয়ার আগে আমাদের দলে আসেন। সবাই মিলে কাপ জিতে অনেক মজা করব।’

Go to News Site