Collector
Giriş Yap
টাঙ্গাইলে বিশ্বকাপ খেলা দেখতে পারবেন কারাবন্দিরাও | Collector
টাঙ্গাইলে বিশ্বকাপ খেলা দেখতে পারবেন কারাবন্দিরাও

টাঙ্গাইলে বিশ্বকাপ খেলা দেখতে পারবেন কারাবন্দিরাও

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনা এখন তুঙ্গে। এই বিশ্বজনীন উৎসবের আনন্দ থেকে যেন কারাবন্দিরা বঞ্চিত না হন, সে লক্ষ্যে টাঙ্গাইল জেলা কারাগারে বড় পর্দায় খেলা দেখার বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসক শরীফা হকের উদ্যোগে কারাগারের ১৮টি ওয়ার্ডে টেলিভিশন স্থাপন করা হয়েছে।বুধবার (১০ জুন) টাঙ্গাইল জেলা প্রশাসন সূত্রে এই তথ্য জানা গেছে। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের আমেজ যখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, তখন টাঙ্গাইলের জেলা প্রশাসক কারাবন্দিদের সাথে এই আনন্দ ভাগাভাগি করে নিতে ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসক শরীফা হক নিয়মিত জেলা কারাগার পরিদর্শনে গেলে কারাবন্দিরা তাদের জন্য বিশ্বকাপ ফুটবল দেখার ব্যবস্থা করার অনুরোধ জানান। বন্দীদের সেই প্রাণের দাবির প্রতি সম্মান জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে কারাগারের ১৮টি ওয়ার্ডে টেলিভিশন স্থাপনের নির্দেশ দেন তিনি। এ প্রসঙ্গে জেলা প্রশাসক শরীফা হক জানান, একজন স্বাভাবিক মানুষের মতো কারাবন্দিদেরও বিশ্বকাপ ফুটবলের আনন্দ উপভোগ করার অধিকার রয়েছে। আরও পড়ুন: টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত ৪ তিনি বলেন, ‘কারাবন্দিরা যখন অনুরোধ করলেন, তখন আমার মনে হয়েছে তাদেরও এই বিনোদনের সুযোগ পাওয়া উচিত। সেই মানবিক ভাবনা থেকেই ১৮টি ওয়ার্ডে পর্যায়ক্রমে টেলিভিশন স্থাপনের মাধ্যমে তাদের জন্য খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে।’ কারাগারের ভেতরে সরাসরি খেলা দেখার সুযোগ পাওয়ায় কারাবন্দিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে থেকেও ফুটবলের এই বিশ্ব আসর উপভোগ করতে পেরে তারা আনন্দিত। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ বন্দীদের মানসিক প্রশান্তি ও সুস্থ বিনোদনে সহায়ক ভূমিকা পালন করবে।

Go to News Site