Collector
Giriş Yap
সময়ের আলোচিত আজকের সাত খবর | Collector
সময়ের আলোচিত আজকের সাত খবর

সময়ের আলোচিত আজকের সাত খবর

দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ সময় নিউজে বুধবার (১০ জুন) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৬৫৯১ টাকা দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আশরাফুল আলমকে পর্যবেক্ষক করা হয়েছে। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার বাংলাদেশের অর্থনীতি প্রথমবারের মতো ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার দাঁড়িয়েছে ৫০১ বিলিয়ন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ৬১ লাখ ২০ হাজার ২০৯ কোটি টাকা। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। সরকারি বিভিন্ন দফতরে শূন্যপদ পূরণ গুরুত্বপূর্ণ, দ্রুতই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া: প্রধানমন্ত্রী সরকারি বিভিন্ন দফতরে শূন্যপদ পূরণ গুরুত্বপূর্ণ উল্লেখ করে দ্রুতই নিয়োগ প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। ৬ শিশুর মৃত্যু: আদ্-দ্বীন হাসপাতালের জবাবে সন্তুষ্ট নয় সরকার রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষ শোকজের যে জবাব দিয়েছে তাতে সরকার সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। তালাক না দিয়েই বিয়ের অভিযোগ, খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা তালাক না দিয়ে বিয়ে করার অভিযোগে দায়ের করা আলোচিত মামলা থেকে খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। রেকর্ড ভেঙে মেসি দিলেন বিশ্বকাপের বার্তা–‘সব উজাড় করে দেব’ লিওনেল মেসি মাঠে ফিরে গোল করেই ভাঙলেন ৬৯ বছরের পুরনো রেকর্ড। আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি বয়সে গোল করা খেলোয়াড় এখন মেসিই। তার গোলের পাশাপাশি ভ্যালেন্টিন বার্কো আর থিয়াগো আলমাদার গোলে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন।

Go to News Site