Collector
Giriş Yap
বগুড়া মহানগর বিএনপির কমিটি ঘোষণা | Collector
বগুড়া মহানগর বিএনপির কমিটি ঘোষণা

বগুড়া মহানগর বিএনপির কমিটি ঘোষণা

বগুড়া মহানগর বিএনপির ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।বুধবার (১০ জুন) সন্ধ্যায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন কমিটিতে অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী (হিরু) সভাপতি, মশিউর রহমান শামীম সিনিয়র সহ-সভাপতি, মনিরুজ্জামান মনি সাধারণ সম্পাদক, মাহমুদুল হাসান তুহিন যুগ্ম সাধারণ সম্পাদক এবং সোলাইমান আলী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া মহানগর বিএনপির এই ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। এছাড়া খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। আরও পড়ুন: নোয়াখালীতে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দায়িত্বপ্রাপ্ত নতুন সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী (হিরু) বিষয়টি নিশ্চিত করে বলেন, খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

Go to News Site