Collector
Giriş Yap
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় দুই বাংলাদেশি | Collector
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় দুই বাংলাদেশি

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় দুই বাংলাদেশি

আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম। গত মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এ দুজন।আইসিসি এক বিবৃতি দিয়ে মনোনয়ন পাওয়া ক্রিকেটারদের নাম জানিয়েছে।পাকিস্তান সিরিজে মুশফিকুর রহিম ষাটের বেশি গড়ে করেছিলেন ২৫৩ রান। ঢাকায় প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি করেছিলেন ৭১ রান, সিলেটে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তুলে নিয়ে করেন ১৩৭। এই পারফরম্যান্স তাকে সিরিজসেরার পুরস্কারও এনে দেয়।আরও পড়ুন: র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন নাহিদ রানাঅন্যদিকে তাইজুল ছিলেন সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি। বাঁহাতি স্পিনার ২ ম্যাচে কেবল ১৯.৬১ গড়ে নিয়েছিলেন ১৩ উইকেট। সিলেটে দ্বিতীয় ইনিংসে ১২০ রানের বিনিময়ে পান ৬ উইকেটের দেখা। পাশাপাশি সিরিজে ব্যাট হাতে ৫৮টি গুরুত্বপূর্ণ রানও করেন তিনি।আইসিসি প্রতিবারই মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় ৩ জনকে রাখে। মে মাসের মনোনয়নে তৃতীয় ব্যক্তিটি নেপালের দিপেন্দ্র সিং আইরে। ওয়ার্ল্ড কাপ লিগ ২ মিশনে ৬ ওয়ানডেতে একশর বেশি স্ট্রাইকরেটে ২৪৯ রান করেন। পাশাপাশি ৮টি উইকেটও শিকার করেন তিনি।

Go to News Site