Collector
Giriş Yap
বরগুনায় ঝড়ে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু | Collector
বরগুনায় ঝড়ে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

বরগুনায় ঝড়ে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

বরগুনায় ঝড়ে পুকুরে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মা ও ছেলে নিহত হয়েছেন। বুধবার দুপুরে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ এলাকায় এ ঘটনা ঘটে।মৃতরা হলো, রায়ভোগ এলাকার মো. মিরাজের স্ত্রী নুপুর আক্তার (৩০) ও তার দুই বছর বয়সী ছেলে শাহাদাত।স্বজনরা জানান, মঙ্গলবার রাতে ঝড়ে গাছ উপড়ে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরে পড়ে। বিষয়টি কারো দৃষ্টিগোচর হয়নি। পরে দুপুরে কোনো এক সময় নুপুর ও শিশু সন্তান শাহাদাত পুকুরে যান। পরে বিকেল তিনটার দিকে বিদ্যুৎ অফিসের লোকজন বৈদ্যুতিক তার মেরামত করতে গেলে পুকুরে দুপুর ও শাহাদাতের মরদেহ দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।মৃত নুপুরের দেবর সাইফুল হাওলাদার বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। আমরা লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বাভাবিক মৃত্যু হিসেবে দাফন করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি।’আরও পড়ুন: ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারবরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Go to News Site