Collector
Giriş Yap
ইংলিসের দিকে তেড়ে যাওয়ার ঘটনায় শাস্তি পেলেন নাহিদ রানা | Collector
ইংলিসের দিকে তেড়ে যাওয়ার ঘটনায় শাস্তি পেলেন নাহিদ রানা

ইংলিসের দিকে তেড়ে যাওয়ার ঘটনায় শাস্তি পেলেন নাহিদ রানা

অস্ট্রেলিয়ান ব্যাটার জশ ইংলিসকে আউট করে তার দিকে তেড়ে গিয়েছিলেন নাহিদ রানা। বাংলাদেশি পেসারকে কিছু বলতেও দেখা যায়। নিয়ম অনুসারে, এই ঘটনা আইসিসির আচরণবিধির লেভেল-১ এর লঙ্ঘন।নাহিদ আইসিসি খেলোয়াড় ও খেলোয়াড়-সহায়ক কর্মীদের আচরণবিধির ধারা ২.৫ লঙ্ঘন করেছেন বলে প্রমাণিত হয়েছে। এই ধারাটি আন্তর্জাতিক ম্যাচে কোনো ব্যাটার আউট হওয়ার পর এমন ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি ব্যবহারের সঙ্গে সম্পর্কিত, যা ব্যাটারকে অপমান করে বা আক্রমণাত্মক প্রতিক্রিয়া উসকে দিতে পারে।লেভেল-১ অপরাধের ক্ষেত্রে শাস্তি হিসেবে ন্যূনতম আনুষ্ঠানিক তিরস্কার, সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা এবং ১ বা ২টি ডিমেরিট পয়েন্ট দেওয়া যেতে পারে। তিরস্কারের পাশাপাশি নাহিদের শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে ১টি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।আরও পড়ুন: র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন নাহিদ রানাগত ২৪ মাসে এটি ছিল তার দ্বিতীয় অপরাধ, ফলে তার মোট ডিমেরিট পয়েন্টের সংখ্যা দাঁড়িয়েছে ২। কোনো খেলোয়াড় ২৪ মাসের মধ্যে ৪ বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে সেগুলো সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয় এবং খেলোয়াড় নিষিদ্ধ (সাসপেন্ড) হন।নাহিদ অপরাধ স্বীকার করে নেন এবং আরব আমিরাতভিত্তিক আইসিসি আন্তর্জাতিক ম্যাচ রেফারিদের প্যানেলের সদস্য প্রকাশ ভাটের প্রস্তাবিত শাস্তি মেনে নেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। অন-ফিল্ড আম্পায়ার আলেক্স ওয়্যার্ফ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার আহসান রাজা ও চতুর্থ আম্পায়ার মোরশেদ আলী খান অভিযোগটি উত্থাপন করেন।

Go to News Site