Somoy TV
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় পানের বরজে কাজ করার সময় বজ্রপাতে আজিজুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত আজিজুল ইসলাম ওই উপজেলার চটকাবেড়িয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় কৃষক আজিজুল ইসলাম পোলতাডাঙ্গার মাঠে নিজের পানের বরজে কাজ করছিলেন। বিকেলে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে প্রচুর বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় একটি বজ্রপাত তার ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে খবর পেয়ে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। আরও পড়ুন: ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু চটকাবেড়িয়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন জানান, পানের বরজে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই আজিজুলের মৃত্যু হয়। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) অসিত কুমার রায় জানান, বজ্রপাতে নিহতের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে পারিবারিকভাবে মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।
Go to News Site
Prothom Alo
Prothom Alo
Bangla Tribune
Prothom Alo
Risingbd
Channeli Online
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV