Collector
Giriş Yap
সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যা মামলায় গ্রেফতার ৩ | Collector
সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যা মামলায় গ্রেফতার ৩

সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যা মামলায় গ্রেফতার ৩

পাবনায় ছেলের সামনে বাবা হোসেন আলী ওরফে হোসেন ঠাকুরকে গুলি করে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) ভোরে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন: পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার ধর্মগ্রামের আকমল খাঁর ছেলে মতিয়ার রহমান (৪০), পুষ্পপাড়া গ্রামের মৃত আমিন প্রামানিকের ছেলে শরীফ প্রামাণিক (৩৫) ও জাফরাবাদ গ্রামের সোহরাব মোল্লার ছেলে মনিরুল ইসলাম (২৮)। তবে মামলার এজাহারনামীয় প্রধান আসামিদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।এর আগে মঙ্গলবার (০৯ জুন) নিহত হোসেন আলীর স্ত্রী আফসানা খাতুন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে অভিযুক্ত করে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করেন।এ বিষয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ এ তথ্য জানান।আরও পড়ুন: ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতারতিনি বলেন, বুধবার ভোরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের কাছ থেকে জব্দ করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি অবিস্ফোরিত গুলি ও একটি গুলির খোসা।পুলিশ সুপার আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এবং পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি লাল পতাকা এই দুটি বাহিনীর আঞ্চলিক নেতা ও সদস্যদের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে প্রায় এক মাস আগে হোসেন আলীকে হত্যার পরিকল্পনা করা হয়। তবে হত্যাকাণ্ডে এর বাইরে অন্য কোনো কারণ বা যোগসূত্র আছে কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।আরও পড়ুন: টানা দুই দিন ককটেল বিস্ফোরণ, দুই আ.লীগ নেতা গ্রেফতারতবে, হত্যা মামলার প্রধান দুই আসামি গুলি করা জাফরাবাদ পুরাতনপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মনিরুল ইসলাম ওরফে তোতা (৩৫) ও গোপলা’র ছেলে শাহীনকে (২৮) এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। গ্রেফতার তিনজন এজাহারনামীয় আসামি নন।এ বিষয়ে পুলিশ সুপার জানান, এই মামলায় অজ্ঞাতনামা আসামি আছেন ৮ থেকে ১০ জন। মামলার তদন্তে প্রাপ্ত ও হত্যায় জড়িত অভিযোগে সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। আর এজাহারনামীয় আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শিগগিরই তাদের গ্রেফতার করা সম্ভব হবে। উল্লেখ্য, গত সোমবার (৮ জুন) সন্ধ্যায় পাবনা শহরের মাসুম বাজার এলাকায় জামেয়া আশরাফিয়া মাদ্রাসায় ছেলের সামনে হোসেন আলীকে (৫৫)। গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

Go to News Site