Somoy TV
অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সাতক্ষীরার শ্যামনগর থানাধীন কালিঞ্চি স্লুইচগেইটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকরা হলেন: আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) এবং ফারুক হোসেন (৩৬)। তারা সবাই সাতক্ষীরার শ্যামনগর থানার বাসিন্দা।বুধবার (১০ জুন) বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।আরও পড়ুন: সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ করিম-শরীফ বাহিনীর দস্যু গ্রেফতারতিনি জানান, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলের সক্রিয় সব বনদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক করা হয়।আরও পড়ুন: ছোট সুমন বাহিনীর ৭ বনদস্যুর আত্মসমর্পণপরে আটক ডাকাতদের তথ্যের ভিত্তিতে রাত ১১টায় শ্যামনগর থানাধীন হরিণটানা খালসংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Go to News Site
Jagonews24
Dhaka Tribune
Jagonews24
Daily Ittefaq
Daily Ittefaq
Prothom Alo
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV