Collector
Giriş Yap
রাজধানীতে দুই বাসের চাপায় প্রাণ গেল যুবকের | Collector
রাজধানীতে দুই বাসের চাপায় প্রাণ গেল যুবকের

রাজধানীতে দুই বাসের চাপায় প্রাণ গেল যুবকের

রাজধানীর চাঁনখারপুলে নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের একটি বাসে ওঠার সময় ঠিকানা পরিবহনের বাসের চাপায় জয়দেব (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।বুধবার (১০ জুন) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে পথচারী মো. মুছা গাজী জানান, ওই ব্যক্তি ঢাকা মেডিকেলের নতুন ভবন ও চাঁনখারপুলের মাঝামাঝি রাস্তায় নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের একটি বাসে উঠছিলেন। এ সময় ঠিকানা পরিবহনের একটি বাস ওভারটেকিং করার সময় ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাস দুটি স্থানীয়রা আটকে রেখেছেন। জয়দেবের সহকর্মী মিজানুর রহমান জানান, জয়দেব ও তিনি রয়েল ল্যাবরেটরিজ নামে একটি ওষুধ কোম্পানির ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করেন৷ সকাল থেকে তারা শাহবাগ এলাকায় ছিলেন। জয়দেবের বাসা যাত্রাবাড়ী এলাকায়। বিকেলে বাসায় যাওয়ার কথা ছিল তার। তবে মোবাইলে জানতে পারেন, সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জয়দেব। এরপর ঢাকা মেডিকেলে এসে তার মরদেহ দেখতে পান তিনি। জয়দেবের গ্রামের বাড়ি বরিশাল জেলায়।আরও পড়ুন: রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনা তদন্তের জন্য শাহবাগ থানায় জানানো হয়েছে।

Go to News Site