Somoy TV
ইরানের সামরিক বাহিনী ‘সম্পূর্ণ ও চূড়ান্তভাবে বিপর্যস্ত’ এবং তাদের নৌবাহিনী ও বিমানবাহিনীর মতোই ‘আর কার্যত অস্তিত্বই নেই’ বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।বুধবার (১০ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলা জাজিরা। নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘তারা সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে। ইরান শুধু কথার ফুলঝুরি ছড়ায়, কাজে কিছুই করে না। মধ্যপ্রাচ্যের এই দাদাগিরি করা শক্তি মৃত!!!’ আরও পড়ুন: ট্রাম্প এ পর্যন্ত কতবার দাবি করেছেন যে ইরানের সাথে একটি চুক্তি আসন্ন? তিনি আরও বলেন, তারা (ইরান) এমন একটি চুক্তি নিয়ে আলোচনা করতে খুব বেশি সময় নিয়েছে, যা তাদের জন্য দারুণ হতো। এখন তাদের এর মূল্য দিতে হবে!!! তবে এসব মন্তব্যের মাধ্যমে ঠিক কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে আর কোনো ব্যাখ্যা দেননি ডনাল্ড ট্রাম্প। এর আগে হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। আরও পড়ুন: ট্রাম্পকে উপেক্ষা করে ইরানে হামলা, যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে উত্তেজনা! মঙ্গলবার (৯ জুন) রাতে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমাদের সামরিক বাহিনী আমাকে জানিয়েছে, হরমুজ প্রণালীতে টহল দেয়ার সময় ইরানিরা আমাদের একটি অত্যন্ত অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে। হেলিকপ্টারটিতে দুজন পাইলট ছিলেন, তারা নিরাপদ ও অক্ষত আছেন। তবে যা–ই হোক না কেন, এই হামলার জবাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া এখন অপরিহার্য।’ সূত্র: আল জাজিরা
Go to News Site
Jagonews24
Jagonews24
Jagonews24
Daily Ittefaq
Jagonews24
Bangladesh Journal
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV