Collector
Giriş Yap
দক্ষিণ আফ্রিকায় প্রতিদিন গড়ে ৬০টিরও বেশি হত্যাকাণ্ড ঘটে | Collector
দক্ষিণ আফ্রিকায় প্রতিদিন গড়ে ৬০টিরও বেশি হত্যাকাণ্ড ঘটে

দক্ষিণ আফ্রিকায় প্রতিদিন গড়ে ৬০টিরও বেশি হত্যাকাণ্ড ঘটে

দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একাধিক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।প্রতিবেদন মতে, গত মঙ্গলবার (৯ জুন) রাত ১১টার পর শহরের ক্লিভল্যান্ড এলাকায় একটি বস্তিতে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি সাদা টয়োটা কোয়ান্টাম গাড়িতে করে ১০ জনের বেশি সশস্ত্র ব্যক্তি এলাকায় প্রবেশ করে এবং বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ কর্মকর্তা কর্নেল ডিমাকাতসো নেভহুলুই বলেন, ‘হামলায় ঘটনাস্থলেই আটজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও তিনজন প্রাপ্তবয়স্ক নারীকে মৃত ঘোষণা করা হয়। হামলাকারীরা দুটি প্রবেশপথ দিয়ে বস্তিটিতে প্রবেশ করে এবং এলাকাটির মধ্যদিয়ে অগ্রসর হওয়ার সময় একাধিক স্থানে বাসিন্দা ও সম্প্রদায়ের সদস্যদের ওপর গুলি চালায়। এরপর তারা একই গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’ আরও পড়ুন: সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু পরে হাসপাতালে আরও একজন মারা যান। পুলিশ জানিয়েছে, জাম্পার্স নামে ওই বস্তিতে হামলার পরপরই তারা সন্দেহভাজন হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে। হামলাটি জোহানেসবার্গ শহর কেন্দ্র থেকে প্রায় ছয় কিলোমিটার (চার মাইলেরও কম) পূর্বে ক্লিভল্যান্ড নামক একটি এলাকায় ঘটেছিল। বিশ্বের যেসব দেশে সর্বোচ্চ হত্যাকাণ্ড ঘটে, তার অন্যতম দক্ষিণ আফ্রিকা। দেশটিতে প্রতিদিন গড়ে ৬০টিরও বেশি হত্যাকাণ্ড নথিভুক্ত হয়। দেশটি বৈধ ও অবৈধ আগ্নেয়াস্ত্রে পরিপূর্ণ এবং গোলাগুলির ঘটনা সেখানে নিত্যনৈমিত্তিক, যা প্রায়শই গ্যাংদের মধ্যে শত্রুতা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যকার প্রতিযোগিতার কারণে ঘটে থাকে।

Go to News Site