Somoy TV
অভিনেত্রী পরীমণি ও নিরবের সিনেমা ‘গোলাপ’-এর শুটিং একাধিকবার পিছিয়েছে। তবে এবার জানা গেল সিনেমাটির জটিলতা কেটে নতুন করে আবারও শুটিং ফ্লোরে যাচ্ছে।পরিকল্পনা অনুযায়ী আগামী জুলাই থেকেই ক্যামেরার সামনে দাঁড়াবেন দুই তারকা। প্রায় দুই বছর ধরে ছবিটি নিয়ে তেমন কোনো অগ্রগতি না থাকায় অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সম্প্রতি পরীমণি নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিরবের সঙ্গে একটি ছবি পোস্ট করার পর নতুন করে আলোচনায় আসে ‘গোলাপ’। ছবিটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে আগ্রহ বাড়তে শুরু করে। আরও পড়ুন: মুক্তি পাচ্ছে শাকিব-মিতুর ‘আগুন’এ বিষয়ে নিরব বলেন, ‘নানা কারণে ছবিটি এখনো শুটিং ফ্লোরে গড়ায়নি। তবে এবার সব ঝামেলা চুকে গেছে। জুলাই থেকেই আমরা শুটিং করব। পরী যে ছবিটি পোস্ট করেছে, সেটা ঈদের আগে তোলা।তিনি আরও বলেন, ‘আমরা একটা অনুষ্ঠানে হাজির হয়েছিলাম। এরপর আসলে ‘গোলাপ’ নিয়ে কথা বললাম। ছবিটি নিয়ে পরীরও দারুণ আগ্রহ। আশা করছি, দ্রুত শুটিং শেষ করে আমরা দর্শকের জন্য পর্দায় হাজির করব ছবিটি।’ আরও পড়ুন: ২৭ বছর পর আসছে ‘আবার হঠাৎ বৃষ্টি’জানা গেছে, ছোট শহরের রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করে থ্রিলারধর্মী গল্পে নির্মিত হবে ‘গোলাপ’।সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। ছবিটি পরিচালনা করবেন সামছুল হুদা।
Go to News Site
Risingbd
Bangla Tribune
Risingbd
Bangladesh Journal
Prothom Alo
Prothom Alo
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV