Collector
Giriş Yap
যে দোয়ায় অভাব-অনটন দূর হয় | Collector
যে দোয়ায় অভাব-অনটন দূর হয়

যে দোয়ায় অভাব-অনটন দূর হয়

অভাব-অনটন মানুষকে নিরাশ করে। এ থেকে সবাই পরিত্রাণ চায়। তবে এটি দূর করার শর্টকাট পথ নেই। কোরআন ও হাদিসে অভাব-অনটন থেকে মুক্ত হওয়ার বেশ কিছু আমল বলা আছে।প্রথমত সব ধরনের গোনাহের কাজ ছেড়ে দিতে হবে। ফরজ ইবাদতসমূহ পালন করতে হবে। এসব করলে মহান আল্লাহর কাছাকাছি পৌঁছা যাবে। এরপর দোয়া করতে হবে। কোরআনে অভাব দূর করার দোয়া رَبَّنَاۤ اَنۡزِلۡ عَلَیۡنَا مَآئِدَۃً مِّنَ السَّمَآءِ تَكُوۡنُ لَنَا عِیۡدًا لِّاَوَّلِنَا وَ اٰخِرِنَا وَ اٰیَۃً مِّنۡكَ ۚ وَ ارۡزُقۡنَا وَ اَنۡتَ خَیۡرُ الرّٰزِقِیۡنَ (উচ্চারণ: আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মায়িদাতাম মিনাস সামায়ি তাকানু লানা ঈদান লিআওয়ালিনা ওয়াআখিরিনা ওয়া আয়াতাম মিনকা। ওয়ার জুকনা ওয়া আনতা খাইরুর রজিকিন।) আরও পড়ুন: শিশুদের জন্য মসজিদে নববির বিশেষ রিস্টব্যান্ড সুবিধা অর্থ: হে আল্লাহ, হে আমাদের রব, আসমান থেকে আমাদের প্রতি খাবারসহ দস্তরখান নাজিল করুন, যা আমাদের জন্য আনন্দের কারণ হবে; আমাদের পূর্ববর্তী ও পরবর্তীদের জন্যও। আর আপনার পক্ষ থেকে এক নিদর্শন হবে। এছাড়া আমাদের রিজিক দান করুন, আপনিই শ্রেষ্ঠ রিজিকদাতা। (সুরা মায়েদা ১১৪) হাদিস থেকে অভাব দূর হওয়া দোয়া হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি এই দোয়াটি পাঠ করবে তার অভাব-অনটন দূর হয়ে যাবে। اللّهُمَّ إنِّي أَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ، وَالْقِلَّةِ، وَالذِّلَّةِ، وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أَظْلِمَ أو أُظْلَمَ (উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল ফাকরি, ওয়াল কিল্লাতি, ওয়াজজিল্লাতি, ওয়া আউজুবিকা মিন আন আজলিমা আও উজলিমা।) (বুখারি ১৫৪৪) আরও পড়ুন: অমুসলিম ছেলেকে বিয়ে, কী বলে ইসলাম? অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দরিদ্রতা থেকে এবং আপনার কম দয়া থেকে ও অসম্মান থেকে এবং আমি আপনার কাছে আরও আশ্রয় চাচ্ছি, কাউকে জুলুম করা থেকে অথবা কারও দ্বারা অত্যাচারিত হওয়া থেকে।

Go to News Site