Somoy TV
অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ কাঁপিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন বাংলাদেশের নাহিদ রানা। দারুণ ফর্মে থাকা এই পেসার ২৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৪ নম্বরে। ব্যাটিং র্যাঙ্কিংয়ে এগিয়েছেন তানজিদ হাসান তামিম।নাহিদের রেটিং পয়েন্ট এখন ৫৩৫। যা তার ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুরে প্রথম ওয়ানডেতে এক্সপ্রেস গতির এই পেসার ১০ ওভারে ৪১ রান দিয়ে ৪ উইকেট নেন। ১২ ওয়ানডেতে তার ২৫ উইকেট এল ২১.৮ গড়ে।বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে অনেকগুলো পরিবর্তন এসেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে সামনে থেকে ভূমিকা রাখা আবরার আহমেদ ২ ধাপ এগিয়ে উঠেছেন ২ নম্বরে। তার উন্নতিতে ইংল্যান্ডের জফরা আর্চার ও দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজ এক ধাপ করে পিছিয়ে যথাক্রমে ৩ ও ৪ নম্বরে নেমেছেন। মহেশ থিকশানা একধাপ এগিয়ে উঠেছেন পাঁচে। মেহেদী হাসান মিরাজ ৮ নম্বরেই আছেন। ৪ ধাপ এগিয়ে তার পরে শাহিন শাহ আফ্রিদি।আরও পড়ুন: ‘সে চাইলে অ্যাডিলেড স্ট্রাইকার্সে চলে আসতে পারে’—রানার প্রশংসায় ক্যারিবাংলাদেশের ৩ উইকেট শিকার করা অস্ট্রেলিয়ার নাথান এলিস ১৩ ধাপ এগিয়ে ৩১ নম্বরে উঠেছেন, মোস্তাফিজুর রহমান ২ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে। ব্যাটিং র্যাঙ্কিংয়ে নাজমুল হোসেন শান্ত ধাপ ২ ধাপ এগিয়ে ২৯, তানজিদ হাসান ৭ ধাপ এগিয়ে ৩৩, জাকের আলী ২ ধাপ এগিয়ে ৭৯ নম্বরে উঠেছেন।টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটারদের সেরা তিনটি পজিশনেই পরিবর্তন এসেছে। লর্ডসের স্লো পিচে হাফসেঞ্চুরি করা হ্যারি ব্রুক তার সতীর্থ জো রুটের কাছ থেকে শীর্ষ স্থানটি কেড়ে নিয়েছেন। এক ধাপ এগিয়ে ট্রাভিস হেড উঠেছেন দুইয়ে। রুট নেমে গেছেন তিনে। কামিন্দু মেন্ডিস ১ ও শুভমান গিল ২ ধাপ এগিয়ে উঠেছেন যথাক্রমে ৫ ও ৮ নম্বরে।টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে মার্কো জানসেন, স্কট বোল্যান্ড ও নোমাল আলী একধাপ করে উন্নতিতে যথাক্রমে ৪, ৫ ও ৬ নম্বরে উঠেছেন। ইংল্যান্ডের গুস অ্যাটকিনসন ৭ ধাপ এগিয়ে সেরা দশে ঢুকেছেন।
Go to News Site
Prothom Alo
Daily Ittefaq
Prothom Alo
Jagonews24
Prothom Alo
Jagonews24
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV