Collector
Giriş Yap
বাংলাদেশে পেপ্যাল চালু করতে কমিটি গঠন | Collector
বাংলাদেশে পেপ্যাল চালু করতে কমিটি গঠন

বাংলাদেশে পেপ্যাল চালু করতে কমিটি গঠন

বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম শুরুর জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১০ জুন) জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান। এর আগে, গত ২২ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে বাংলাদেশে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নেয়ার কথা জানান প্রধানমন্ত্রী। সেসময় তিনি বলেন, দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার বহুল প্রতীক্ষিত অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ (Paypal) চালুর কার্যকর উদ্যোগ নিয়েছে। আরও পড়ুন: যুক্তরাজ্যে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের সুযোগ দিচ্ছে পেপাল একইসঙ্গে আগামী ৫ বছরে ২ লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদান এবং উচ্চ-প্রযুক্তিতে কয়েক হাজার তরুণকে প্রশিক্ষিত করার মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

Go to News Site