Collector
Giriş Yap
স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা, দুই আসামির রিমান্ড | Collector
স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা, দুই আসামির রিমান্ড

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা, দুই আসামির রিমান্ড

রাজধানীর মৌচাক এলাকায় ছুরিকাঘাতে প্রাণ হারান স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক ও মহানগর দক্ষিণের সদস্য বিল্লাল হোসেন তালুকদার (৫৭)। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় গ্রেফতার রিয়াজুল হাসানের পাঁচ দিন ও আল আমিন মাহিন নামে আরেক আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বুধবার (১০ জুন) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন আসামিদের রিমান্ডের আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক আতিকুল আলম খন্দকার আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন আসামিদের সর্বোচ্চ রিমান্ড মঞ্জুর চেয়ে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। পরে আদালত রিয়াজুলকে পাঁচদিন ও আল আমিনকে চার দিনের রিমান্ডের আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এসব তথ্য নিশ্চিত করেন। এরআগে, সোমবার (৮ জুন) রাতে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে ভাগ্নেকে মারপিটের ঘটনায় এক সালিশ বৈঠক করতে এসে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন বিল্লাল। আরও পড়ুন: স্বেচ্ছাসেবক দল নেতা খুন / যুবদল নেতা দিদারুল বহিষ্কার, রমনার কমিটি বিলুপ্তনিহত বিল্লালের ভাগ্নে মো. মোবারক হোসেন আকাশ জানান, সোমবার সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন যুবক তাকে প্রথমে মারধর করে। পরে তিনি ঘটনাটি তার মামা বিল্লাল হোসেন তালুকদারকে জানান। পরে বিল্লাল সেখানে আসেন। রাত ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে ওই মারামারির ঘটনায় বসা সালিশ বৈঠকে বিল্লালের সঙ্গে যুবদলের রমনা থানার বর্তমান আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু ও সেক্রেটারি লুৎফরের বাকবিতণ্ডা হয়। পরে বাবুর নেতৃত্বে তার অনুসারী মিরাজ বিল্লালের বুকে ছুরিকাঘাত করে। ছুরির আঘাতে বিল্লাল তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন।গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রাত ৯টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বিল্লাল হোসেন মালিবাগ বাগানবাড়ি এলাকার বাসিন্দা এবং পেশায় বালু ও সিমেন্টের ব্যবসায়ী ছিলেন। আরও পড়ুন: মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা, যুবদল নেতাসহ ২১ জনের নামে মামলাহত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে রমনা থানার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

Go to News Site