Jagonews24
দেশজুড়ে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ উন্মাদনা। পিছিয়ে নেই নারায়ণগঞ্জবাসী। শহরের খানপুর এলাকায় একটি পরিবার তাদের পছন্দের দল আর্জেন্টিনাকে সমর্থন জানিয়ে বাড়ির ছাদে বিশাল পতাকা টানিয়েছে। এতে যুক্ত হয়েছেন প্রতিবেশীরাও। তাদের বিশ্বাস, এবারও বিশ্বচ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। ওই বাড়ির বড় ছেলে মুহাইমিনুল ইসলাম শাওন বলেন, ‘যখন ছোট ছিলাম তখন দেখতাম ফুটবল বিশ্বকাপের সময়ে প্রতিটি বাড়ির ছাদে পতাকা উড়তো। কিন্তু এখন তেমন দেখা যায় না। তাই ছোট বেলার স্মৃতি হিসেবে পছন্দের দল আর্জেন্টিনার বড় একটা পতাকা টানানোর চেষ্টা করেছি। আশা করি, এবার আমার পছন্দের আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে।’ পরিবারের পুত্রবধূ সামরীন সুলতানা শ্রেয়া বলেন, ‘বিয়ের পর এটাই আমাদের প্রথম বিশ্বকাপ। সেই সঙ্গে আমাদের দুজনেরই পছন্দের দল আর্জেন্টিনা। আমরা আর্জেন্টিনার সমর্থক। যে কারণে আশা করছি, এবারের বিশ্বকাপে বেশ ভালোভাবেই খেলাগুলো উদযাপন করতে পারবো।’ পরিবারের আরেক সদস্য মোজাম্মেল হোসেন শাহীন বলেন, ‘আর্জেন্টিনার খেলার দিন আমরা পরিবারের সবাই মিলে উপভোগ করি। এটা পরিবারের সদস্যদের নিয়ে আলাদা একটা আনন্দ।’ বাসাবাড়িতে পছন্দের দলের পতাকা টানাতে মুহাইমিনুল ইসলামদের সঙ্গে যোগ দিয়েছেন প্রতিবেশী মশিউর রহমান। তিনি জাগো নিউজকে বলেন, ‘এবারের বিশ্বকাপে জেন-জিদের বেশি আকর্ষণ রয়েছে আর্জেন্টিনাকে ঘিরে। এটা মেসির শেষ বিশ্বকাপ। আমরা চাই, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার মধ্য দিয়ে মেসি তার বিশ্বকাপের সমাপ্তি ঘটাবেন।’ পরিবারের অভিভাবক সুলতানা পারভীন বলেন, ‘গত বিশ্বকাপে আমার ছেলেকে আর্জেন্টিনা খেলার সময়ে দেখেছি অনেক সিরিয়াস। সেদিন তার দিকে আলাদাভাবে খেয়াল রাখতে হয়েছে। আমার ছেলে আর্জেন্টিনার পাগলভক্ত। আমার পুরো পরিবারই আর্জেন্টিনার ভক্ত। যেদিন আর্জেন্টিনার খেলা থাকে, সেদিন আমরা সবাই মিলে খেলা উপভোগ করি।’ মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম
Go to News Site
Dhaka Tribune
Daily Ittefaq
Bangladesh Journal
Bangla Tribune
Somoy TV
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24